1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা ডেস্ক : 

জার্সিটা হামজা চৌধুরী-শমিত সোমদের গায়ে উঠতেই বদলে গেছে লাল-সবুজের রঙ। শক্তিশালী হংকংয়ের বিপক্ষে এখন হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভারত হয়ে যায় আন্ডারডগ। তবু ভালো খেলেও হংকংয়ের বিপক্ষে নিশ্চিত ড্র ম্যাচ হতাশার সমতায় শেষ হয়েছে। নেপালের বিপক্ষে জেতা ম্যাচ হয়েছে সমতা। হতাশার ওই বৃত্ত ভেঙে মঙ্গলবার ভারতের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ২২ বছর পর ভারতকে হারানোর কীর্তি গড়েছে।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি ছিল এফসি এশিয়ান কাপের বাছাইপর্বের। দুই দলেরই মূল পর্বের আশা আগেই শেষ হয়েছে। তবু ভারতের বিপক্ষে ম্যাচে উচ্ছ্বাসের কমতি ছিল না। ম্যাচটা নিয়মরক্ষার হলেও লড়াই যে মর্যাদার। হামজাদের সমর্থন দিতে গ্রুপ পর্বের শেষ এই ম্যাচেও তাই গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ।

ভরা গ্যালারিতে ম্যাচের ১৩ মিনিটে গোল করেন শেখ মোরসালিন। দলের নাম্বার টেন রাকিব গতির সঙ্গে বল নিয়ে ঢুকে বাঁ পায়ের টোকায় দারুণ এক পাস দেন। মোরসালিন আলতো টোকায় জালে বল পাঠিয়ে ভোঁ-দৌড়ে উদযাপনে মাতেন। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ভাসান উদযাপনে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম