1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে গার্ড ওয়ালে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ক্ষুব্ধ এলাকাবাসী

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৮০ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা। 

আবদুর রউফ, চৌদ্দগ্রাম : 
কুমিল্লার চৌদ্দগ্রামে খালের পাড়ে গার্ড ওয়াল তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার দক্ষিণ ফালগুনকরা কৃষ্ণছড়া খালের পাড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কৃষ্ণছড়া খালের পাড়ে ৩১ মিটার গার্ড ওয়াল তৈরিসহ সংশ্লিষ্ট সড়ক সংস্কারে ২৪ লাখ টাকা বরাদ্দে কাজ পায় পাটোয়ারী এন্টারপ্রাইজ। দীর্ঘদিন পরে গার্ড ওয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দেয়।
স্থানীয় বেলাল হোসেন ও আবদুল মজিদ বলেন, দীর্ঘদিন পর ছড়ার পাড়ে গার্ড ওয়াল নির্মাণ কাজ দেখে খুশি হয়েছি। কিন্তু ঠিকাদার নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও কংক্রিট ব্যবহার করায় হতাশ হয়েছি। মঙ্গলবার বালুতে মাটি ও সিমেন্ট কম দিয়ে নির্মাণ কাজ করায় এলাকাবাসী তা বন্ধ করে দিয়েছে। গণঅভ্যুত্থানের পরও ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করার সাহসে হতাশ হয়েছেন স্থানীয় লোকজন।
মঙ্গলবার দুপুরে ঠিকাদারী প্রতিষ্ঠান পাটোয়ারী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী যুবলীগ নেতা সুমন পাটোয়ারীর ব্যবহৃত মুঠোফোন নাম্বারে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
চৌদ্দগ্রাম পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী নুর ইসলাম মিলন বলেন, এক দিন আগে নিম্নমানের কাজ দেখে ঠিকাদারের লোকজনকে কাজ বন্ধ রাখার জন্য বলেছিলাম। মঙ্গলবার আমাদেরকে না জানিয়ে ঠিকাদার কাজ শুরু করেছে। শিগগিরই ভালো মানের সামগ্রী ব্যবহার করেই কাজ সম্পন্ন করা হবে’।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম