1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

  • প্রকাশকালঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৩২ জন পড়েছেন
ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা :

বিশ্বকাপে খেলা বাংলাদেশের জন্য এখনো স্বপ্নের মতো। এশিয়ান কাপেও দীর্ঘদিন ধরে জায়গা করে নিতে না পারলেও সম্প্রতি ভারতকে এশিয়ান কাপ বাছাইয়ে ১–০ গোলে হারিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আনন্দের সঞ্চার হয়েছে। এমন সময়েই জানা গেল, আগামী বছর বিশ্বকাপের বছর শুরুর দিকেই ঢাকায় আসছে ফুটবলের সর্বোচ্চ আসরের প্রতীক—বিশ্বকাপ ট্রফি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।

ফিফা ও তাদের পৃষ্ঠপোষক কোকাকোলা প্রতি আসরেই বিশ্বকাপের আগে ট্রফি ট্যুরের আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ১৪ জানুয়ারি ঢাকায় এসে ফুটবলপ্রেমীদের সামনে উন্মুক্ত করা হবে বিশ্বকাপ ট্রফি। তবে রাজধানীর কোন স্থানে ট্রফি প্রদর্শন করা হবে—তা এখনো সিদ্ধান্ত হয়নি।

ঢাকার আগে ভারতের দিল্লি ও গুয়াহাটিতে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হবে। এর আগেও, ২০২২ সালের বিশ্বকাপের আগে জুনে ঢাকায় আনা হয়েছিল ট্রফি। তখন সঙ্গে ছিলেন ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু ও ফিফার সাত প্রতিনিধি। ৩৬ ঘণ্টার সেই সফরে ট্রফি প্রদর্শনের সঙ্গে বিভিন্ন আয়োজনও করা হয়েছিল, যার মধ্যে কনসার্টও ছিল। এছাড়া ২০১৩ ও ২০০২ সালেও ঢাকায় প্রদর্শন করা হয়েছিল বিশ্বকাপ ট্রফি।

বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া ট্রফি স্পর্শ করার অধিকার নেই কারও।আগামী বছরের ১১ জুন শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। এবার তিন ভেন্যু— যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হবে খেলা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম