1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ফিফা বিশ্বকাপে প্রতি ম্যাচে তিন ধাপের বিরতি

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ জন পড়েছেন

ছবি: সংগৃহীত। 

নকশী বার্তা : 

আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপকে ধরা হচ্ছে ইতিহাসের অন্যতম ‘উষ্ণ’ আসর। ফুটবলারদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাই প্রচলিত নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচের প্রথমার্ধের বিরতি ছাড়াও দুই অর্ধে পানি পানের জন্য আরও দুটি অতিরিক্ত বিরতি দেওয়া হবে।

ফিফা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে ম্যাচের দুই অর্ধেই খেলা শুরুর ২২ মিনিট পর রেফারি ৩ মিনিটের জন্য পানি পানের বিরতি ডাকবেন। অর্থাৎ, ৯০ মিনিটের ম্যাচে ফুটবলাররা এখন মোট তিনবার বিশ্রামের সুযোগ পাবেন।

এর আগেও ফুটবলে ‘কুলিং ব্রেক’ বা পানি পানের বিরতির নিয়ম ছিল। তবে সেটি ছিল শর্তসাপেক্ষ। ম্যাচের সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই কেবল প্রতি অর্ধে ৩০ মিনিট পর এই বিরতি দেওয়া হতো। কিন্তু ফিফার নতুন নিয়মে তাপমাত্রার কোনো শর্ত রাখা হয়নি। আবহাওয়া যেমনই হোক, ২২ মিনিট পর বিরতি এখন বাধ্যতামূলক।

বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট অফিসার মানোলো জুবিরিয়া নিয়মের নমনীয়তা সম্পর্কে জানান, যদি ম্যাচের ২০ বা ২১ মিনিটের দিকে কোনো ফুটবলার চোটে পড়েন বা খেলা বন্ধ থাকে, তবে রেফারি পরিস্থিতি বুঝে তখনই পানি পানের বিরতি ঘোষণা করতে পারবেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম