1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

অবৈধভাবে মাটিকাটার অপরাধে ৩ লাখ টাকা জরিমানা

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ জন পড়েছেন

আবদুর রউফ, চৌদ্দগ্রাম: 
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে খাল ও খালের পাশের কৃষি জমির মাটি কেটে ইটভাটায় নেয়ায় ভেকুর মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলী।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কনকাপৈত ইউনিয়নের মাসকরা-চন্দ্রপুর কৃষ্ণছড়া ও পাশের কৃষি জমির মাটি কেটে একতা বাজারের অনিক ব্রিকসে নিয়ে যাচ্ছিল সংঘবদ্ধ চক্র। বুধবার দুপুরে ভেকু দিয়ে মাটি কাটা অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিক উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০’ এর ১৫ ধারা মোতাবেক ভেকুর মালিক সাইফুল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভা ও থানার চৌকস টিম।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলী বলেন, অনুমতি ব্যতিত কৃষি জমির মাটি কাটা দন্ডনীয় অপরাধ। সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্নস্থানে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। সর্বশেষ আজকে মাসকরা এলাকায় অভিযান করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম