ছবি: সংগৃহীত।
মোজাম্মেল হক আলম, লাকসাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীসহ ১১জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ছবি : লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল কালাম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নার্গিস সুলতানার কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করা হয়।
ছবি : কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জামায়াত মনোনীত প্রার্থী সরোয়ার উদ্দিন সিদ্দিকী।
ওইদিন দুপুরে কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, একইদিন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে সেলিম মাহমুদ,
ছবি : লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ইয়াসিন মোঃ ফয়সাল।
সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমেদ হোসানী ও জাতীয় পার্টি মনোনীত প্রফেসর গোলাম মোস্তফা মনোনয়ন পত্র দাখিল করেন। বিকেলে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গাজালা পারভীন রুহীর কার্যালয়ে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী প্রয়াত সাংসদ কর্ণেল আনোয়ারুল আজীম কন্যা দোলা আজীম মনোনয়নপত্র জমা দেন।
ছবি : জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টি মনোনীত গোলাম মোস্তফা।
একইদিন বিকেলে লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভাইয়া গ্রুপের পরিচালক আলহাজ্ব মফিজুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইয়াসিন মোঃ ফয়সাল, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আবদুল হক আমিনী ও স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মনোনয়নপত্র জমা দেন। আগেরদিন রবিবার সকালে মনোনয়নপত্র জামা দেন সুন্নি জোটের প্রার্থী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মীর আবু বকর সিদ্দিক।
ছবি : মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন দোলা আজীম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ১৩১ জন। তার মধ্যে লাকসাম উপজেলা ও পৌরসভার ভোটার সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ২৫ জন।
ছবি : জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ড. রশীদ আহমেদ হোসাইনী।
এতে পুরুষ ভোটার ১ লাখ ২৫ হাজার ৫১০ জন ও নারী ভোটার ১ লাখ ১৯ হাজার ৫১৪জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ১ জন। মনোহরগঞ্জ উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৩০ হাজার ১০৬ জন। এতে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ৯৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ১০ হাজার ১২৩ জন।
ছবি : লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মীর আবু বকর সিদ্দিক।
ছবি : জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন হাতপাখা প্রতীকের প্রাথী সেলিম মাহমুদ।
ছবি : লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম।
Leave a Reply