1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ফিরে দেখা ২০২৫ সাল : বাংলাদেশে ফুটবলের পুনরুত্থান

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ জন পড়েছেন

ছবি:  সংগৃহীত। 

নকশী বার্তা : 

ক্রীড়াঙ্গনের জন্য ২০২৫ সাল ছিল ঘটনাবহুল এক বছর। বছরের শেষে সময় হয়েছে দেশ-বিদেশের ফুটবল অঙ্গনের হিসাবের খাতা মেলানোর। বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য চলতি বছর দারুণ গেছে বললে ভুল হবে না। এই বছর হামজা-সোমদের আগমনে বাংলাদেশ ফুটবলে এসেছে নতুন জোয়ার।

বিশ্বফুটবল পেয়েছে নতুন অনেক চ্যাম্পিয়ন দল, পেয়েছে নতুন বিশ্বসেরা খেলোয়াড়। শিরোপা খরা কাটিয়েছে অনেক ক্লাব। একনজরে দেখে নেওয়া যাক ফুটবল ভক্তদের জন্য কেমন গেল ২০২৫ সাল —

বছর শুরু বিদ্রোহ দিয়ে 

ফুটবলারদের সঙ্গে বাফুফের করা নতুন চুক্তিতে ১৮ বিদ্রোহী ফুটবলারের ৫ জন এখনো ফিরতে পারেননি জাতীয় দলে।হামজা-সোমদের আগমনে উন্মাদনা 

২৫ মার্চ ২০২৫ বাংলাদেশের হয়ে মাঠে নামেন ইংলিশ লিগে লেস্টার সিটির হয়ে খেলা ফুটবলার হামজা চৌধুরী। সব জল্পনা-কল্পনা শেষে তার সঙ্গে যোগ দেন সমিত সোম, ফাহামিদুল ইসলাম, কিউবা মিচেল ও জায়ান আহমেদ।

হঠাৎ ফুটবলে লাল-সবুজের জার্সিতে তারকাদের আগমনে বদলে যায় মাঠের ভেতর-বাইরের পরিবেশ। দারুণ ছন্দে থাকা বাংলাদেশের গ্যালারিতে পুনর্জন্ম হয় হারিয়ে যাওয়া ফুটবল উন্মাদনার।

এশিয়া কাপে নারী ফুটবল 

ইতিহাস গড়ে ২০২৬ সালের এশিয়ান কাপে খেলার টিকিট কেটেছে বাংলাদেশ নারী ফুটবল দল। চলতি বছরের ২ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তমহাদেশীয় এই টুর্নামেন্টে নিজেদের জায়গা নিশ্চিত করেন আফঈদা-ঋতুপর্ণারা। এতে ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে আসে লাল-সবুজের দল।

পরের মাসেই লাওসে ইতিহাস গড়ে এশিয়ান কাপে খেলার টিকিট কেটেছে অনূর্ধ্ব-২০ নারী দল। গ্রুপ পর্বের ৮ রানার্স আপের পাঁচটিই বাংলাদেশের নিচে থাকায় সেরা তিন রানার্সআপের একটি হয়ে মূল পর্ব নিশ্চিত নারী দল।

২৩ বছর পর লিগ জয় মোহামেডানের 

২০০২ সালের পর প্রথম বারের মতো প্রিমিয়ার লিগ ঘরে তুলেছে দেশের একসময়ের শীর্ষস্থানীয় দল মোহামেডান। ঐতিহাসিক প্রত্যাবর্তনে সাদা-কালোরা মাত্র ১৫ ম্যাচেই নিশ্চিত করেছে লিগ শিরোপা।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি ক্লাবগুলোর অগ্নিপরীক্ষা

এবার এএফপি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। প্লে-অফ থেকে আবাহনী লিমিটেডের বিদায় হলেও সিরিয়ার ক্লাবকে হারিয়ে গ্রুপ পর্বে পৌঁছে লাল-সাদারা। তবে গ্রুপ পর্ব থেকে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরে কিংসরা।

শেষ ভালো যার, সব ভালো তার

জয় দিয়েই বছর শেষ করেছে বাংলাদেশ। চলতি বছরের ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ২২ বছর পর জয় পায় লাল-সবুজেরা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শেখ মোরছালিনের গোলে ১-০ ব্যবধানের এই ভারত বধ নতুন উন্মাদনা তৈরি করে ফুটবলে। এর আগে সর্বশেষ ২০০৩ সালে জয় পেয়েছিল বাংলাদেশ।

নতুন চ্যাম্পিয়ন পেয়েছে ইউরোপ ও বিশ্ব

২০২৫ সাল ছিল বিশ্ব ফুটবলে নতুনদের জয়জয়কারের পঞ্জিকাবর্ষ। একের পর এক ব্যর্থ চেষ্টার পর অবশেষে ইউরোপ সেরার মুকুট নিজেদের করতে পেরেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বিশ্বসেরা তারকাদের নিয়ে প্যারিসিয়ানরা যা করতে পারেনি এতবছর তাই করে দেখিয়েছেন লুইস এনরিকে। চলতি বছরের মে মাসে ইন্টার মিলানকে রেকর্ড ৫-০ গোলে হারিয়ে প্রথম আন্তমহাদেশীয় শিরোপা জেতে দলটি।

এর এক মাসের মাথায় মুদ্রার উল্টো পিঠ দেখেছে প্যারিস। নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপে তাদের হারিয়েই শিরোপা ঘরে তুলে নেয় ইংলিশ জায়ান্ট চেলসি।

শিরোপা খরা ঘোচানোর বছর

এছাড়া ২০২৫ সালে ১৭ বছরের ট্রফি খরা ঘুচিয়েছে টটেনহাম। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতে নেয় তারা। এদিকে লিগ কাপের ফাইনালে লিভারপুলকে হারিয়ে ৭০ বছর পর শিরোপা জিতেছে নিউক্যাসল ইউনাইটেড।

এদিকে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ১১৯ বছর পর প্রথমবারের মতো কোন মেজর শিরোপা জিতেছে ক্রিস্টাল প্যালেস। ইতালিয়ান ক্লাব বোলোনিয়া ৫১ বছরের শিরোপা খরা কাটিয়ে ঘরে তুলেছে কোপা ইতালিয়া শিরোপা।

বর্ষসেরা দেম্বেলে 

২০২৪-২৫ মৌসুমে যে পারফরম্যান্স দেখিয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে, তারপর আর কোন সন্দেহ ছিল না কে জিততে চলেছেন বর্ষসেরা ফুটবলারের খেতাব। আর সবচেয়ে যোগ্য হিসেবেই ব্যালন ডি’অর ও ফিফা দ্য বেস্ট জিতে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। একসময় বার্সায় মাঠের চেয়ে হাসপাতালে বেশি থাকা এই তারকা পিএসজির মেডিক্যাল টিমের কাছে এসে বদলে গেছেন আমূলে।

মহাকালের গর্ভে যখন হারিয়ে যায় একটি বছর তখন সামনে ভোর হয়ে আসে নতুন বছর। আর ফুটবলে ২০২৬ সালে আছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ। ইউরোপিয়ান জায়ান্টরা শিরোপা পুনরুদ্ধার করবে নাকি লাতিন আমেরিকা তা নিজেদের কাছে রাখবে? নাকি সব সমীকরণ পাল্টে দেবে অন্য কোন মহাদেশীয় পরাশক্তি তা সময়ই বলে দেবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম