1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের নির্মাণ শুরু

  • প্রকাশকালঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১৬ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।

নকশী বার্তা :

বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ভিয়েতনাম। দেশটিতে নির্মাণ শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ধারণক্ষমতার স্টেডিয়াম ‘ত্রং ডং স্টেডিয়াম’-এর। বিশাল এই স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন ১ লাখ ৩৫ হাজার দর্শক।

স্টেডিয়ামটি নির্মাণ শেষ হলে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হিসেবে পরিচিত রানগ্রাডো ফাস্ট অব মে স্টেডিয়ামকেকে ছাড়িয়ে যাবে।

উত্তর কোরিয়ার এই স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৩০ হাজার, ফলে নতুন স্টেডিয়ামটি প্রায় ৫ হাজার আসন বেশি নিয়ে শীর্ষস্থান দখল করবে।পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ করে উদ্বোধন করার লক্ষ্য রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই স্টেডিয়ামে থাকবে রিট্র্যাকটেবল ছাদ, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী ছাদ খোলা বা বন্ধ করা যাবে। এর ফলে শুধু ফুটবল ম্যাচ নয়, সারা বছরই এখানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, এই স্টেডিয়াম ভিয়েতনামকে ভবিষ্যতে বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের অন্যতম সম্ভাব্য ভেন্যুতে পরিণত করতে পারে। বিশেষ করে ফিফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন কিংবা অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার মতো বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম