1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

থানায় গরু নিয়ে প্রবেশে নিষেধ করায় পুলিশের উপর হামলা, যুবক আটক

  • প্রকাশকালঃ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ জন পড়েছেন

আবদুর রউফ, চৌদ্দগ্রাম: 
কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা ভাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করতে নিষেধ করায় ক্ষীপ্ত হয়ে এক পুলিশ সদস্যের উপর হামলা করেছে বাহাদুর হোসেন বাদল নামের এক যুবক। তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। বাদল চৌদ্দগ্রাম পৌরসভাধীন লক্ষীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।
জানা গেছে, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম মডেল থানা ভাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করে। গরুগুলো নিয়মিত থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু বাদল থানা পুলিশের নিষেধের তোয়াক্কা না করে মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে ভাউন্ডারির ভিতরে প্রবেশ করে। এ সময় কনষ্টেবল শরিফুল ইসলাম দেখতে পেয়ে বাদলকে গরু নিয়ে থানায় প্রবেশে আবারো নিষেধের কথা জানায়। এতে ক্ষীপ্ত হয়ে বাদল তাঁর হাতে থাকা দা এর উল্টা পিঠ দিয়ে কনষ্টেবল শরিফুলের গায়ে একাধিক আঘাত করে। একপর্যায়ে শরিফুলের মাথায় কোপ দিলে চিৎকার শুনে থানার ভিতর থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাদলকে আটক করে।
চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক গুলজার আলম বলেন, বিগত কয়েক বছর থেকেই বাদল থানার ভাউন্ডারিতে একাধিক গরু নিয়ে প্রবেশ করে। গরু থানার আশেপাশের গাছপালা খেয়ে ফেলায় বাদলকে একাধিকবার নিষেধ করলেও সে তোয়াক্কা করেনি। মঙ্গলবার কনষ্টেবল শরিফুল গরু নিয়ে বাদলকে প্রবেশ করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে কুপিয়ে আঘাত করে। এ ঘটনায় বাদলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম