1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

  • প্রকাশকালঃ রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১৯৮ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা।

আবদুর রউফ, চৌদ্দগ্রাম : 
কুমিল্লার চৌদ্দগ্রামে দাওয়াত খেতে যাওয়া একই পরিবারের স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল দিনে-দুপুরে লুটে নিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে। রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন ভুক্তভোগী শফিকুর রহমান।
থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, শফিকুর রহমানসহ পরিবারের সদস্যরা শনিবার বেলা ১২টার সময় পাশ্ববর্তী ইউনিয়নের কাছানিয়া গ্রামে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বের হয়। দুপুর আড়াইটার সময় দাওয়াত খাওয়া শেষে বাড়ি প্রবেশ করতেই মুল গেইট ও ঘরের কলাপসিবল গেইটের তালা ভাঙা। পরবর্তীতে ঘরে গিয়ে দেখেন তিনটি স্টীলের আলমারি ও একটি ওয়ারড্রপ তছনছ করা। সংঘবদ্ধ চোরচক্র আলমারিতে থাকা ছয়টি স্বর্ণের চেইন, একটি আংটি, একজোড়া ছুড়ি, একজোড়া নেকলেসসহ দশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা চুরি করে নিয়ে যায়।
ভুুক্তভোগী শফিকুর রহমান বলেন, পরিবার নিয়ে দাওয়াত খাওয়া শেষে ফিরে এসে দেখি, ঘরের বাড়ি ও ঘরের গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল নিয়ে যায় চোরচক্র। চোরচক্রের আতঙ্ক থেকে বাঁচতে থানায় অভিযোগ দাখিল করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর কয়েকজন বলেন, দিনে-দুপুরে এভাবে চুরির ঘটনা সকলের মাঝে আতঙ্ক বাড়িয়েছে। জনবহুল ধোড়করা বাজারের পাশে এভাবে প্রকাশ্যে চুরি মেনে নেয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট অনুরোধ জানাই।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন রোববার বিকেলে বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী শফিকুর রহমানের অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম