1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বৈষম্যমুক্ত সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন- সরওয়ার উদ্দিন ছিদ্দিকী

  • প্রকাশকালঃ শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ জন পড়েছেন

ছবি:  নকশী বার্তা। 

নিজস্ব প্রতিনিধি : 

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ বাজারে গণসংযোগ করেছেন, ১০ দলীয় ঐক্য মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে সোয়া ১২টা পর্যন্ত তিনি এ গণসংযোগ করেন।

দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্যাংক রোডে অবস্থিত দাঁড়িপাল্লার প্রধান নির্বাচনী কার্যালয় থেকে বের হয়ে তিনি স্টেশন সংলগ্ন কিচেন মার্কেট, মাছ বাজার, কবুতর বাজার, ব্যাংক রোড, পুরাতন দৈনিক বাজার, জুবলী মার্কেট, জালাল মার্কেট, গোল বাজার, কাপড়িয়াপট্টি, মনোহারিপট্টি, কুমারপট্টি, স্বর্ণপট্টি, ধানবাজার, নোয়াখালী রোড, মেইনরোডসহ দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন অলিগলিতে তিনি গণসংযোগ করেন। এ সময় ডঃ সরওয়ার ছিদ্দিকী বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে কুশল বিনিময়, দোয়া ও দাঁড়ি পাল্লা মার্কা এবং হ্যাঁ ভোট চান।

গণসংযোগের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আপনারা সমস্যায় জর্জরিত লাকসাম ও মনোহরগঞ্জকে মাদক-ঘুষ-দুর্নীতিমুক্ত আদর্শ নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দীকি বলেন, আমরা বৈষম্যমুক্ত সমাজ গড়ে তুলবো, সুশাসন প্রতিষ্ঠা করবো, ঘুষ দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তুলবো। মাদক নির্মূল, যানজট নিরসনসহ অত্র এলাকার সমস্যা সমূহের সমাধানে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ জহিরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, এনসিপি লাকসাম উপজেলা সভাপতি আল মাহমুদ ফজলে রাব্বি, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব দেওয়ান মাহাবুব-ই-সোবহানি খোকন, লাকসাম ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মোঃ নুরুন্নবী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালামসহ পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম