1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ধানের শীষে ভোট দিন উন্নয়ন বুঝে নিন- লাকসামে হাজী ইয়াছিন

  • প্রকাশকালঃ শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ জন পড়েছেন

ছবি : লাকসামে নির্বাচনী জনসভায় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মোজাম্মেল হক আলম, লাকসাম :

বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি।দেশের ভেতরে ও বাইরে কিছু মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। এখন মিথ্যা, অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করেছি। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শুধু ভোট ও কথা বলার অধিকার নয় মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। প্রতিটি মানুষ যেন ভালোভাবে খেয়ে-পরে বাঁচতে পারে, নিরাপদে চলাচল করতে পারে সেটাই আমাদের লক্ষ্য। জাতী প্রস্তুত বিএনপিকে ক্ষমতায় বসাতে। যারা বলে ফ্যামিলী কার্ড বুঝেনা ইনশাআল্লাহ আগামী দিনে তারাই বলবে তারা আর নির্বাচন করবে না। ফ্যামেলী কার্ড না বুঝে তারা কিভাবে ক্ষমতায় যাবে।

শনিবার (৩১জানুয়ারী) বিকেলে পৌরসভা বিএনপির আয়োজনে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিন এসব কথা বলেন।
জনসভায় বিএনপি প্রার্থী মোঃ আবুল কালাম বলেন, আমি নির্বাচিত হলে এতদাঞ্চলের মানুষের কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো। বিগত দিনে এ আসনে তাদের ছাড়া কারো উন্নয়ন হয়নি। আমরা নির্বাচিত হলে দক্ষ একটি টিম করে সর্বত্র উন্নয়নের ছোঁয়া বইয়ে দেব। মনোহরগঞ্জকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তর করবে। শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করবো। গ্যাস পানি বিদ্যুৎতের সকল চাহিদা মেটানো হবে। আশা করি আপনারা ধানের শীষে ভোট দিয়ে উন্নয়ন বুঝে নিবেন।
লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ আবুল কালাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ মরহুম কর্ণেল আজীম কন্যা সামিরা আজীম দোলা।
এসময় উপস্থিত ছিলেন, বিজিএমইএ সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, ঢাকা উত্তরের বিএনপি নেতা এম কফিলল উদ্দিন, উত্তরা ক্লাবের সাবেক সভাপতি কামরুল আনোয়ার লিটন, সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী, বিসিবি পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, ফাহমিদা শবনম চৈতী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বিএনপি নেতা মোশাররফ হোসেন মশু, জিল্লুর রহমান ফারুক, মনির আহমেদ প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম