1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

স্বার্থান্বেষী মহল এ দেশের ভালো চায় না : লাকসামে চরমোনাই পীর

  • প্রকাশকালঃ সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৬ জন পড়েছেন
ছবি : নির্বচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। 
মোজাম্মেল হক আলম : 
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫৪ বছর ধরে মানুষ যে নীতিআদর্শে চলছিল, সেই নীতিআদর্শের কারণে এ দেশের মানুষ যা চেয়েছিল, তা পায়নি। মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিলেন, পঙ্গু হয়েছিলেন। আজ তা কেউ স্বীকার করছে না। ওই স্বার্থান্বেষী মহল এ দেশের ভালো চায় না। তারা কিভাবে এ দেশ পরিচালনা করবে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে একটি সুন্দর, সুষ্ঠু, ন্যয়নীতির ভিত্তিতে গড়ে তোলার আশা করেছিলাম। কিন্তু আমরা যাদের রাজনৈতিক সহযোগী হিসেবে গ্রহণ করেছিলাম তারা শরিয়া আইনে দেশ পরিচালনা না করে প্রচলিত নিয়মেই পরিচালনার কথা বলেছেন। ফলে তাদের থেকে পৃথক হয়ে শরীয়া প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা হাতপাখা প্রতীকে পৃথক নির্বাচন করছি।
সোমবার (২ফেরুয়ারী) সকালে জংশন স্টেডিয়াম মাঠে লাকসাম উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদের সভাপতিত্বে চরমোনাই পীর আরও বলেন, আমরা বারবার দুর্নীতির মধ্যে নিয়োজিত থাকতে চাইনা, আমাদের পরিত্রাণ দরকার। এ জন্য দুর্নীতি থেকে বাঁচতে একটাই ইসলামি দল, সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতীক হলো হাতপাখা। আমরা বহু নির্বাচনে বহু লোকের উন্নয়নের ফুলঝুরি শুনেছি, নতুন করে আর ধোঁকাবাজদের চাই না। বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে এদেশের মানুষের লক্ষ্য-উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। কিন্তু স্বাধীনতার পর থেকে যারা দেশ চালিয়েছে তারাই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, দেশের মাঝে খুন, গুম, ধর্ষণের রাজত্ব কায়েম করেছিল, দেশের টাকা বিদেশে পাচার করেছিল। অতএব, তাদের মাধ্যমে এই দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাবিবুর রহমান মিছবাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেসার উদ্দিন সুমন, রেলওয়ে শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শহীদ উল্লাহ ভুঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নুরুদ্দিন হামিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার মাওলানা মাহমুদুর রহমান হাসিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক আলিয়া মাদ্রাসা সম্পাদক রশিদ আহমেদ রায়হান প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম