1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নির্বাচনে কুমিল্লায় আইন-শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য মাঠে থাকবেন

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৩ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা :

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ভোটার প্রায় ৫০ লাখ। কেন্দ্র সংখ্যা প্রায় দেড় হাজার। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮৩ জন প্রার্থী। নির্বাচনকে ঘিরে কুমিল্লার সবগুলো সংসদীয় আসনকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

কুমিল্লার ১১টি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ মোট ২৬ হাজার ৩৩৪ জন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জেলা পুলিশ লাইন্সে পুলিশ ও এপিবিএন সদস্যদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আনিসুজ্জামান বলেন, কুমিল্লা জেলায় ৩ হাজার ৯৭৯ জন পুলিশ জন ছাড়াও ২ হাজার ৪০ সেনাবাহিনীর সদস্য, ৪০০ জন বিজিবি ও ১৯ হাজার ৩৮৩ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

পুলিশ সদস্যদের পুরনো দুর্নাম ঘোচানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা যেন সব সময় বডি ওর্ন ক্যামেরা চালু রাখেন এবং যেকোনো অভিযোগ ও অনুযোগের বিষয়ে যেন প্রিজাইডিং অফিসারকে অবহিত করেন।

এদিকে মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে মহড়া দিয়েছে সেনাবাহিনী।

বিকালে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে শুরু করে কান্দিরপাড়, প্রেস ক্লাব, ফৌজদারি, পুলিশ লাইনসসহ বিভিন্ন সড়কে মহড়া হয়। এর আগে বিভিন্ন উপজেলার পৃথক পৃথক কেন্দ্রগুলোতে সেনাবাহিনী তাদের নিরাপত্তা মহড়া প্রদর্শন করে।

এসব মহড়ায় কেন্দ্র নিরাপত্তা, ভোটারদের ভোটগ্রহণ এবং বাড়ি ফিরে যাওয়ার নিরাপত্তা, কেন্দ্রের আশেপাশের এলাকাগুলো থেকে নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্তি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত সাড়া দেওয়ার পদ্ধতি দেখানো হয়।

কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ভোটের দিন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে, ৭৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৫ প্লাটুন সেনাবাহিনী, বিজিবি ৩৯ প্লাটুন, র‌্যাবের ২৪টি মোবাইল টিমসহ শুধুমাত্র ভোটকেন্দ্রের জন্য ৩ হাজার ৯৭৯ জন পুলিশ ও বিপুল পরিমাণ আনসার-ভিডিপি বাহিনী কাজ করবে।

তিনি বলেন, বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ১১টি আসনের ১৭টি উপজেলার সহকারী রিটার্নং কর্মকর্তার কার্যালয় থেকে ১ হাজার ৪৯১টি কেন্দ্রে ভোটের বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম