1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে মসজিদের টাকা উত্তোলন নিয়ে হামলার ঘটনায় থানায় অভিযোগ

  • প্রকাশকালঃ শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৬৬৬ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে মসজিদের জন্য সরকারি বরাদ্দের টাকা উত্তোলন নিয়ে দুইপক্ষের ঝগড়া থামাতে গিয়ে হামলার ঘটনায় অভিযোগ দাখিলের সাত দিনেও থানায় মামলা রেকর্ড হয়নি। এ ঘটনায় নারী-পুরুষসহ গুরুতর আহতরা চিকিৎসাধীন আছেন। এদিকে অভিযোগ প্রত্যাহারের জন্য বিবাদীপক্ষের লোকজন বাদী ও আহতসহ স্বাক্ষীদের নানাভাবে হুমকি দিচ্ছে। শুক্রবার দুপুরে ভূক্তভোগী অভিযোগকারী ও লাকসাম উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাংবাদিকদের নিকট এ অভিযোগ করেন। গত ৫ জুন রাতে লাকসামের এলাইচ দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকসামের এলাইচ গ্রামের জামে মসজিদের নামে সরকারের বরাদ্দকৃত ৫ হাজার টাকা উত্তোলন করেন ওই মসজিদের ইমাম মাসুদুর রহমান ও স্থানীয় সর্দার আবদুল মজিদ। ওই টাকা উত্তোলন নিয়ে স্থানীয় দেলোয়ার হোসেন গত ৫ জুন রাত ৯টার দিকে ইমাম ও সর্দারের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হন। এসময় সাইফুল তাদের ঝগড়া থামাতে গেলে দেলোয়ার তার উপরও ক্ষিপ্ত হন। একপর্যায়ে দেলোয়ার ও তার লোকজন হামলা চালিয়ে সাইফুলকে আহত করে। এসময় চিৎকার শুনে তার স্বজনরা ঘটনাস্থলে এলে দেলোয়ার, তার ছেলে মোবারকসহ সঙ্গীয়রা লোহার পাইপ, হকিষ্টিক ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। তারা সাইফুলের মা ও মামার মাথায় আঘাত করে এবং অপর দুইজনকে পিটিয়ে হাড় ভেঙ্গে দেয় ও একজনকে রাম-দা দিয়ে কুপিয়ে আহত করে। এতে অন্তত ৭জন আহত হন। আহতদের প্রথমে লাকসাম হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সাইফুলের মা রেহেনা বেগমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনার পরদিন সাইফুল বাদী হয়ে মোবারক, মুন্না, মনির, মালেক, দেলোয়ার, আরিফ, শাহজাহান, রনি, সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে লাকসাম থানায় অভিযোগ করেন। বাদী সাইফুল জানান, ‘থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু অদৃশ্য কারণে তা আজও নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়নি। উল্টো বিবাদীরা অভিযোগ প্রত্যাহারের জন্য নানাভাবে হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।’
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই কামাল হোসেন বলেন, ‘তদন্ত চলছে। আহতরা চিকিৎসাধীন আছেন। তাদের ডাক্তারি সনদ হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম