1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে জমি সংক্রান্ত বিরোধে ভ্যান চালককে হ/ত্যা

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১১০ জন পড়েছেন

ছবি : নিহত আবদুল মান্নান।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার লাকসামে জমি সংক্রান্ত বিরোধে ভ্যানগাড়ি চালক আবদুল মান্নান (৬৫) নামের এক ব্যাক্তিকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের গুন্তি উত্তর পাড়ায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত. ছফর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মান্নানকে বড় ভাই সাছুল হক শামু মিয়া, তার বড় মেয়ে বকুল বেগম ও বকুলের স্বামী পৌরসভা তাঁতীদলের সভাপতি শোকর আলী রাতে বাড়ি ফেরার পথে তাকে তাদের ঘরে ডেকে নেয়। ঘরে নিয়ে তিনজন মিলে মান্নানকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে তাকে লাকসাম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন। থানা পুলিশ নিহত মান্নানের মরদেহ শুক্রবার (২৭ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে প্রেরণ করে।
নিহত মান্নানের ছেলে বিল্লাল হোসেন বলেন, আমার বাবাকে জায়গা দখলের মিথ্যা অভিযোগ দিয়ে আমার জেঠা শামছুল হক, তার মেয়ে বকুল এবং মেয়ের জামাই শোকর আলী মিলে ঘরে ডেকে নিয়ে হত্যা করেছে। পাশের ঘরের লোকজন আমাদেরকে রাতে খবর দিলে আমরা দ্রুত হসপিটালে নিয়ে যাই। সেখানে নেওয়ার আগেই বাবা মৃত্যুবরণ করেন। লাকসাম থানা পুলিশ বলেছে ময়না তদন্তের পর মামলার বিষয়ে দেখা যাবে। আমরা এ হত্যাকান্ডের সুস্থ্য বিচার চাই।
এ ঘটনায় অভিযুক্ত ভাতিজি জামাই শোকর আলী বলেন, আমাদের বিরুদ্ধে মামলা সাজানোর জন্য একটা মিথ্যে কাহিনি সাজাচ্ছে। এখানে বহু মানুষ ছিলো, তাকে কোনপ্রকার মারধর করা হয়নি। শুধু ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার বড় ছেলে জসিম উপস্থিত থেকে বিষয়টি সমাধান করেছেন। আমার বিরুদ্ধে এ অভিযোগ বানোয়াট।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকছুদ আহমেদ বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম