1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

উপর হামলার আসামী যুবলীগ নেতা কাজী এমদাদ জেলহাজতে

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২৯ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : 
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলাসহ দুই মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। কাজী এমদাদ উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের আবুল হাশেম ডিলারের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন।
জানা গেছে, ২০০৬ সালের সেপ্টেম্বর, ২০২১ সালের ডিসেম্বর, ২০২২ সালের জানুয়ারি ও ২০২৩ সালের আগস্টে পুলিশের উপর হামলা, সন্ত্রাস বিরোধী ও তথ্য প্রযুক্তি আইনে ৪টি মামলা রয়েছে উপজেলা যুবলীগ নেতা কাজী এমদাদের বিরুদ্ধে। আদালত দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন কাজী এমদাদ প্রবাসে পলাতক ছিল। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের আগস্ট মাসের আগে তাঁর মতের বিরোধী আ’লীগ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তবর্তী সরকারের বিরুদ্ধে ছড়িয়েছে মিথ্যা প্রপাগন্ডা। বুধবার কাজী এমদাদ প্রবাস থেকে দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে। বৃহস্পতিবার দুপুরে কাজী এমদাদকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন বলেন, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কাজী এমদাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম