1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড় : থানায় অভিযোগ

  • প্রকাশকালঃ রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০৬ জন পড়েছেন

ছবি : যৌন নিপীড়কারী আবদুল রশিদ (৭০)।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : 

কুমিল্লার লাকসাম উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে ৭০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলাটি করেন। রোববার (২৪ মে) বিকেলে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন নাহার লাইলী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) দুপুরে শিশুটির মা-বাবা দুজনই কাজে বাইরে ছিলেন। এ সময় উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের খুন্তা গ্রামের বাসিন্দা আবদুল রশিদ (৭০) শিশুটির ঘরে প্রবেশ করে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
একপর্যায়ে শিশুটির মা হঠাৎ ঘরে ফিরে এলে অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবার বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করে।
ঘটনার পর শিশুটিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর পরামর্শ দেন। তবে পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, অভিযুক্তের পক্ষ থেকে কিছু প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি মীমাংসার জন্য চাপ সৃষ্টি করছেন। এতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর বাবা জানান, দারিদ্র্যের কারণে শুরুতে তারা মামলা করতে দ্বিধায় ছিলেন, তবে পরে ন্যায়বিচারের আশায় আইনের দ্বারস্থ হয়েছেন।
লাকসাম থানার ওসি কাজী কামরুন নাহার লাইলী বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম