1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

  • প্রকাশকালঃ শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২২২ জন পড়েছেন

আবদুর রউফ, চৌদ্দগ্রাম : 
কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্ত এলাকা থেকে ১৯৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ছাত্রলীগ নেতা খলিলুর রহমানকে আটক করেছে বিজিবি। খলিল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি ও বাবুচি (জগনমোহপুর) গ্রামের ইদু মিয়ার ছেলে। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ।
জানা গেছে, বিজিবি কুমিল্লা ১০ ব্যাটালিয়নের ভারত সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে আটটায় আমানগন্ডা বিওপি এর টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবুচি পাড়া নামক স্থান হতে ১৯,৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিলুর রহমান নামের এক যুবককে আটক করে। আটককৃত খলিলুর রহমানকে ইয়াবাসহ চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি ১০ ব্যাটালিয়ান কুমিল্লার অধিনায়ক লেঃ কর্ণেল মীর আলী এজাজ বলেন, ১৯,৯৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খলিল নামের এক যুবককে আটক করা হয়েছে। এছাড়াও সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম