1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কেইনের রেকর্ড, নকআউটে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

  • প্রকাশকালঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭০ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা : 

বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে যৌথ সর্বোচ্চ ১০ গোলের রেকর্ড আগেই গড়েছিলেন হ্যারি কেইন। পানামার বিপক্ষে ১ গোল করে রেকর্ডটা নিজের করে নিলেন তিনি। কেইন ও জুড বেলিংহামের গোলে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ইংল্যান্ড।

আর ১১ গোল নিয়ে গ্যারি লিনেকারকে পেছনে ফেলে ইংলান্ডের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন কেইন।

ফল : 
ইংল্যান্ড ২ : ০ পানামা
ক্রোয়েশিয়া ২ : ১ ঘানা
‘এল’ গ্রুপের অপর ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে ক্রোয়েশিয়াও। পেতার সুচিচের গোলে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয়ার্ধে সমতা ফেরান ডেরিক লাকাশেন। এর কিছুক্ষণ পরই ব্যবধান গড়ে দেন নিকোলা ভ্লাসিচ।
৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে সেরা আটটি তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে খেলবে ঘানাও।

প্রথমার্ধে ৯টি শট নিলেও গোল পায়নি ইংল্যান্ড। ৬২ মিনিটে বেলিংহামের গোলে তালাটা খুলে ইংল্যান্ড। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন।

ফিলাডেলফিয়ায় অন্য ম্যাচে ৩১ মিনিটে পেতার সুচিচের গোল এগিয়ে দেয় ক্রোয়াটদের। ঘানার হয়ে ৭৩ মিনিটে সমতা নিয়ে আসেন ডেরিক লাকাসেন।

৮৩ মিনিটে লুকা মদরিচের কর্নার থেকে নিকোলা ভ্লাসিচের গোলে গ্রুপ রানার্সআপ নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার। সমান ৩ ম্যাচ শেষে ইংল্যান্ডের পয়েন্ট ৭, ক্রোয়েশিয়ার ৬ আর ঘানার ৪। এই গ্রুপ থেকে ৩ দলই পেয়েছে নকআউটের টিকিট।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম