1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

আজগরা হাজী আলতাফ আলী হাইস্কুল এন্ড কলেজ: জরাজীর্ণ ভবনের ভূতুড়ে রূপ ধারণ

  • প্রকাশকালঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৮৯ জন পড়েছেন
ছবি : আজগরা হাজী আলতাফ আলী হাইস্কুল এন্ড কলেজের জরাজীর্ণ ভবন ও ক্লাসরুম। 
মোজাম্মেল হক আলম, লাকসাম : 
কুমিল্লার লাকসাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান “আজগরা হাজী আলতাফ আলী হাইস্কুল এন্ড কলেজ” বর্তমানে চরম বেহাল দশা বিরাজ করছে। তীব্র ক্লাসরুম সংকট এবং জরাজীর্ণ ভবনের কারণে প্রতিষ্ঠানটির শতশত শিক্ষার্থীর শিক্ষাজীবন ও নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। রক্ষণাবেক্ষণের অভাব, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এবং তদারকির চরম উদাসীনতায় প্রতিষ্ঠানটির চারপাশ ও ভবনগুলো এখন জরাজীর্ণ ও ভূতুড়ে রূপ ধারণ করেছে। জীর্ণশীর্ণ হয়ে এখন রূপ নিয়েছে এক ‘ভূতুড়ে বাড়ি’তে। ভবনের কঙ্কালসার অবস্থা দেখলে মনে ভয় ডুকে পড়ে, ক্লাস চলাকালীন সময়েও শিক্ষার্থীদের মনে তাড়া করে ফেরে এক অজানা আতঙ্ক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির মূল ভবনগুলোর দেয়ালে শ্যাওলা জমে কালো হয়ে গেছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, অনেক জায়গায় দেয়ালের ফাটল বেয়ে লতাপাতা ও পরগাছা গজিয়ে উঠেছে। ভাঙা জানালা, ধুলোবালি জমে থাকা পরিত্যক্ত ক্লাসরুম এবং ভাংচুর হওয়া আসবাবপত্র দেখে মনে হয় যেন বহু বছর ধরে এখানে কোনো মানুষের পা পড়েনি। ভবনের অবস্থা অত্যন্ত নাজুক। দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, ছাদে দেখা দিয়েছে বড় বড় ফাটল। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ক্লাসরুমে পানি পড়ে। বই-খাতা ভিজে যাওয়ার পাশাপাশি পুরো রুম স্যাঁতসেঁতে হয়ে পড়ে। এমন এক ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ পরিবেশের মধ্যেই শিক্ষকরা বাধ্য হয়ে ক্লাস নিচ্ছেন আর শিক্ষার্থীরাও প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বসে পাঠ গ্রহণ করছে।
ক্লাসরুমের ভিতরে ছাদের পলেস্তারা খসে পড়ছে। ছবি : নকশী বার্তা
বিদ্যালয় ও কলেজ শাখা মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ৮‘শ ১১জন, শিক্ষক-শিক্ষিকা মোট ৩৪জন ও কর্মচারী ৮জন। এ প্রতিষ্ঠানে দিনদিন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী বাড়লেও বাড়েনি ক্লাসরুমের সংখ্যা। প্রয়োজনের তুলনায় কক্ষের সংখ্যা অত্যন্ত অপ্রতুল। এক একটি ছোট রুমে ধারণক্ষমতার দ্বিগুণ শিক্ষার্থীকে গাদাগাদি করে বসতে হচ্ছে। ক্লাসরুম সংকটের কারণে অনেক সময় বাধ্য হয়ে একাধিক সেকশনকে একসাথে ক্লাস করাতে হয়, যার ফলে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ বিঘিœত হচ্ছে।
অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, তারা সন্তানদের স্কুলে পাঠিয়ে সবসময় চরম দুশ্চিন্তায় থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আমাদের সন্তানদের শিক্ষার জন্য পাঠাই, জীবনের ঝুঁকি নিয়ে মরতে পাঠাই না। দীর্ঘদিন ধরে ভবনের এই অবস্থা হলেও এটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ চোখ পড়ছে না।” শিক্ষার্থীরা অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধান এবং একটি নতুন বহুতল ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সূদৃষ্টি কামনা করেন।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে বলেন, আমরা প্রতিদিন মনে এক অজানা আতঙ্ক নিয়ে ক্লাসে আসি। পড়ার চেয়ে মাথার ওপরের ছাদের দিকেই বেশি নজর রাখতে হয়। একটু বৃষ্টি হলেই বই-খাতা ভিজে যায়। ক্লাসরুমে ডুকে পড়ে পানি। আমরা একটি নিরাপদ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করতে চাই।
বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, ১৯৬৭সালে স্থাপিত বিদ্যালয়ের এই ভবনটি নির্মাণ করা হয় ১৯৮৩ সালে। অদ্যবদি পর্যন্ত এই ভবনের আর মেরামত করা হয়নি। বহু বছরের পুরনো হওয়ায় এটি প্রায় পরিত্যক্ত। ক্লাসরুম সংকট এবং ভবনের জরাজীর্ণ অবস্থার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি দ্রুত পদক্ষেপ না নেয় আমাদের আবস্থা আরো খারাপ হতে পারে।
এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি নার্গিস সুলতানা দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, জরাজীর্ণ ভবনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নতুন ভবন অথবা দ্রুত মেরামতের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে লিখিত চিঠি পাঠানো হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম