1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ফিফা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে: উয়েফা

  • প্রকাশকালঃ সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০০ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা : 

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফার ওপর চটেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তাদের মতে, এমন সিদ্ধান্ত ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে।

রাউন্ড অব ৩২-এ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন বালোগান। সে হিসেবে স্বয়ক্রিয়ভাবে তাঁর ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ হয়। কিন্তু শেষ ষোলোতে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে ফিফার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

সংস্থাটির এমন সিদ্ধান্তে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সোমবার কড়া ভাষার এক বিবৃতিতে উয়েফা বলেছে, ‘অন্য যেকোনো খেলার মতো ফুটবলও কিছু নিয়মের ওপর ভিত্তি করে চলে। এই নিয়মই স্বচ্ছ প্রতিযোগিতার মূল ভিত্তি। কোনো কোনো নিয়ম ব্যাখ্যার অবকাশ রাখে, তবে এই ক্ষেত্রে (নিষেধাজ্ঞা প্রত্যাহার) তা নয়।’

এমন সিদ্ধান্তের কারণে ফুটবলের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলেও সতর্ক করেছে উয়েফা। সংস্থাটি বলেছে, ‘ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হওয়ার কারণ, মানুষ এখনও এর নিয়মের ওপর বিশ্বাস রাখে। বিশ্বকাপের মতো আসরে কিছু ঘটনা ইতিবাচক বা নেতিবাচক উভয় ধরনের প্রভাব ফেলতে পারে।’ সবশেষে উয়েফা লিখেছে, ‘আমরা এমন একটি নজিরবিহীন, অবিশ্বাস্য এবং অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম