1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম রেলওয়ে ক্লাব মাঠ দখল করে মেলার আয়োজন, ক্ষুব্ধ ক্রীড়ামোদীরা

  • প্রকাশকালঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১১৪ জন পড়েছেন

ছবি : লাকসাম রেলওয়ে ক্লাব মাঠ দখল করে মেলার প্রস্তুতি।

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম জংশন রেলওয়ে ক্লাব মাঠে মাসব্যাপী গ্রামীণ পণ্য মেলার নামে বাণিজ্য মেলার আয়োজনকে কেন্দ্র করে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় ক্রীড়ামোদী ও এলাকাবাসীর মধ্যে। তাদের অভিযোগ, মেলার নামে মাঠে স্টল ও রাইড বসিয়ে খেলার পরিবেশ নষ্ট করা হচ্ছে। এতে শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি এবং মাঠটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আগামী ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মেলা আয়োজনের কথা রয়েছে। ইতোমধ্যে মাঠে স্টল ও রাইড স্থাপনের কাজ শুরু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের দাবি, মেলা হলে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় ও যানবাহনের চাপ বাড়বে। এতে জংশন এলাকায় যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও রয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘ সময় ধরে মেলা চললে আশপাশের স্কুলপড়ুয়া শিক্ষার্থী, নারী ও তরুণীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে।

মেলা আয়োজক রুবেল বিনোদন পার্কের পরিচালক রুবেল হোসেন বলেন, মেলায় ৯৫টি স্টল স্থাপন করা হয়েছে। শিশুদের খেলনা, রাইড, পণ্যসামগ্রী, কসমেটিকস, সিরামিক্স, তৈলাসপত্র, হস্তশিল্প, ঘর সাজানোর সামগ্রী, ক্রোকারিজ ও খাবারের স্টল থাকবে। পাশাপাশি নৌকা, দোলনা ও নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকবে।
আয়োজকের পক্ষ থেকে বলা হয়েছে, লাকসাম জংশন রেলওয়ে ক্লাব মাঠ ব্যবহারের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ দিনের অনুমতি নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, মেলার অনুমোদন তারা দেয়নি।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, “আমার কাছে দরখাস্ত দেওয়া হয়েছিল। আমি কোনো অনুমোদন দিইনি। আমি এটা দিতে পারি না। মেলার অনুমোদন দেন জেলা প্রশাসক।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার আগেই মাঠে স্টল ও রাইড স্থাপনের কাজ শুরু করা হয়েছে। এ বিষয়ে আয়োজকের কাছে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে।
মেলার অনুমোদনের শর্ত হিসেবে মাঠের পাশে থাকা লাকসাম রেলওয়ে আইডিয়াল একাডেমি স্কুল কর্তৃপক্ষের অনাপত্তিপত্র নেওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষককে পাশ কাটিয়ে একজন সহকারী শিক্ষকের প্রত্যয়ন নেওয়ার অভিযোগও উঠেছে।
লাকসাম রেলওয়ে আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক ফরিদা বেগম বলেন, “মেলার জন্য স্কুলের পক্ষ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। তবে স্কুলের সহকারী শিক্ষক লোকমান হোসেন কীভাবে মাঠ ব্যবহারের প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছেন, সে বিষয়টি স্কুল কমিটির সভাপতিকে জানানো হয়েছে।”
লাকসাম প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আফরাতুল করিম রিমু বলেন, “মাঠের দক্ষিণ পাশে আইডিয়াল একাডেমি স্কুল রয়েছে। স্কুলের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার শিশুরা এই মাঠে খেলাধুলা করে। আশপাশে খোলা জায়গা না থাকায় সকাল-বিকেলে মানুষ এখানে হাঁটাহাঁটি ও শরীরচর্চা করেন। মেলার নামে মাঠটি নষ্ট করা হচ্ছে। স্টল ও রাইড স্থাপনের জন্য খুঁটি গেড়ে মাঠ ক্ষতবিক্ষত করা হয়েছে। এতে সাধারণ মানুষ ও ক্রীড়ামোদীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।”
স্থানীয় ক্রীড়ামোদীদের দাবি, বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য একটি খেলার মাঠ দীর্ঘদিন ব্যবহার করা হলে মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে। তাই প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত দিক বিবেচনা করে মেলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম