1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশকালঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১০১ জন পড়েছেন

ছবি : উদ্ধারকৃত কাউসারের মরদেহ ও বস্তাবন্দী সিগারেট। 

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলায় নিখোঁজের ১০ দিন পর কাউসার হোসেন (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাউসার ওই গ্রামের পূর্ব বাড়ির মৃত. হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি কাউসার। পরিবারের সদস্যরা একাধিকবার তাঁর ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। রবিবার সকালে তারাপুর গ্রামের একটি ধানখেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ও উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উদ্ধারকাজের সময় মরদেহের পাশ থেকে বস্তাবন্দী কিছু সিগারেট উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে স্থানীয়রা জানান, সম্প্রতি নিহতের বাড়ির পাশের একটি দোকানে চুরি হয়েছিল। লাশের পাশ থেকে পাওয়া সিগারেটের বস্তাটি সেই চুরির ঘটনার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিস্তারিত তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।
এ বিষয়ে লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার নেপথ্যে কী ঘটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম