1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

হাইস্কুল প্রোগ্রামিং জাতীয় প্রতিযোগিতার নিবন্ধন চলছে

  • প্রকাশকালঃ বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৫৮১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : নোভেল করোনাভাইরাস মহামারীর কারণে মুখ থুবড়ে পড়েছে বিশ্বব্যাপী আসন্ন নানা ইভেন্ট। বাংলাদেশেও করোনার প্রকোপ দিন দিন বাড়তে থাকায় অনালাইনের দিকেই ঝুঁকেছে সবা

চলতি বছরে প্রথমবারের মতো অনলাইনে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চতুর্থবারের মতো আয়োজিত প্রতিযোগিতার নিবন্ধন চলবে আজ বিকাল চারটা পর্যন্ত। ‘জানুক সবাই দেখাও তুমি’ স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তুলতে প্রতিযোগিতাটি হয়ে আসছে। যেখানে দেশের হাইস্কুল ও কলেজ তথা ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি এবং সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে ২০১৫ সালে এ কার্যক্রম শুরু হয়।

আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সঙ্গতি রেখে এ কার্যক্রমকে জাতীয় হাইস্কুল প্রোগ্রমিং প্রতিযোগিতা হিসেবে অভিহিত করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ, অনলাইন ও অনসাইট প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা এবং প্রোগ্রামিং ক্যাম্পসহ আরও নানা আয়োজন করা হয়ে থাকে।

২০২০ সালের আয়োজনে থাকছে অনলাইন প্রস্তুতি প্রতিযোগিতা, অনলাইন মহড়া প্রতিযোগিতা, অনলাইন বাছাই প্রতিযোগিতা ও জাতীয় প্রতিযোগিতা। এ আয়োজনে শিক্ষার্থীরা জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-নবম শ্রেণি) এবং সিনিয়র ক্যাটাগরি (দশম-দ্বাদশ শ্রেণি ও পলিটেকনিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী), এ দুটি ক্যাটাগরিতে কুইজ অথবা প্রোগ্রামিংয়ের যে কোনো একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।

প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রথমেই (http://online.nhspc.org) ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলবে আজ সোমবার পর্যন্ত।

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজক তথ্যপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। জাজিং প্লাটফর্ম হিসেবে টাফ.কো এবং একাডেমিক সহযোগিতায় আরডেন্ট প্রোগ্রামার্স। প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় (www.nhspc.org)।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম