1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ২ খুন

  • প্রকাশকালঃ বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৩৬ জন পড়েছেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় প্রেম-সংক্রান্ত ঘটনায় শুভ হোসেন (১৭) নামে এক যুবক ও মাটি কাটা নিয়ে বিরোধে শিশু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে পৌর এলাকার বণিকপাড়া ও সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের পৃথক খুনের ঘটনা ঘটে।

নিহত শুভ কান্দিপাড়ার মকবুল হোসেনের ছেলে ও শিশু মিয়া আনন্দপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়নপুর এলাকার তুষার নামের এক তরুণের সঙ্গে শুভর বোনের প্রেমের সম্পর্ক ছিল বলে আলোচনা আছে। এ নিয়ে কয়েক মাস আগে শুভর সঙ্গে তুষারের কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সন্ধ্যার পর শহরের বণিকপাড়া এলাকায় আবারও শুভর সঙ্গে তুষারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুভকে ছুরিকাঘাত করে তুষার ও তার বন্ধু প্রান্ত মালাকার। পরে গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। ঢাকায় নেওয়ার পথে শুভ মারা যায়।

এদিকে আনন্দপুর এলাকায় মাটি কাটা-সংক্রান্ত বিরোধের জেরে শিশু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে টেঁটা দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি এ হামলার শিকার হন।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, মাটি কাটা নিয়ে প্রতিবেশিদের সঙ্গে বিরোধের জেরে সন্ধ্যার দিকে আনন্দপুর এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী শিশু মিয়ার পুত্র ইকবালকে টেঁটা দিয়ে আঘাত করে। পরে শিশু মিয়াসহ অন্যরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা শিশু মিয়াকেও টেঁটা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে শিশু মিয়া প্রাণ হারান। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন দুই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুভ খুনের ঘটনায় জড়িত তুষার ও প্রান্তকে আটক করা হয়েছে। আর শিশু মিয়া খুনের ঘটনায় জড়িত উজ্জলহ অন্যদের গ্রেফতার চেষ্টা করা হচ্ছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম