1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মনোহরগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ : গ্রেপ্তার ১

  • প্রকাশকালঃ সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৫৫০ জন পড়েছেন

মোঃ হুমায়ুন কবির মানিক :
কুমিল্লার মনোহরগঞ্জে জনৈক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর পিতা। অভিযুক্ত ১ জনকে গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে স্কুলে যাওয়া আসার পথে বিপুলাসার আহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের স্বপ্না (ছদ্মনাম) নামের এক ছাত্রীকে উত্তক্ত করতো একই ইউনিয়নের বড়কাঁছি গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে নুর মোহাম্মদ বাবলু। এক পর্যায়ে স্বপ্নার সাথে সে প্রেমের অভিনয় শুরু করে। এর কিছুদিন পর সে ইতালি পাড়ি জমায়। প্রবাসে থাকাকালীন সময়ে সে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বপ্নার সাথে নিয়মিত কথা বলতো। করোনা ভাইরাসের কারণে গত কয়েকমাস আগে বাবলু দেশে আসে। গত ৩ জুলাই বিকেলে দেখা করার কথা বলে স্বপ্নাকে বাড়ি থেকে বের করে আনে বাবলু। পরে সে তার সহযোগী নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নের কৈইয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে ইমাম হোসেন ইমনের সহযোগিতায় ওই কিশোরীকে অপহরণ করে সোনাইমুড়ী সিটি সেন্টার মার্কেট সংলগ্ন ইমনের ভাড়া বাসায় নিয়ে যায়। পরে ওই কিশোরীকে সেখানে ২ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে বাবলু। গত ৫ জুলাই সকালে সে ওই কিশোরীকে সেনবাগ থানাধীন নাজিরহাট গ্রামে তার নানার বাড়িতে পাঠিয়ে দেয়।
অপহরণের দুইদিন পর নানার বাড়িতে স্বপ্নার উপস্থিতির খবর শুনে তাৎক্ষণিক তার অভিভাবকরা ছুটে যায়। শারিরীক অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। স্বপ্নার কাছ থেকে তারা অপহরণ ও ধর্ষণের বিষয়টি জানতে পারে। সোমবার ভুক্তভোগী কিশোরীর পিতা বাদি হয়ে মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে সোনাইমুড়ী বাজার থেকে অভিযুক্ত বাবলুর সহযোগী ইমনকে গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবলু বিবাহিত। এ ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ভুক্তভোগী কিশোরীর পিতার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকীদেরকে প্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম