1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নেইমারের ফেরার ম্যাচে পিএসজির গোল উৎসব

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪০৭ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : করোনা প্রকোপে মাঝপথে থমকে গিয়েছিল ফরাসি লিগ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাকিগুলো পরে ফের শুরু হলেও মৌসুম অসম্পূর্ণ রেখেই লিগের সমাপ্তি টেনে দেয় ফরাসি লিগ কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে। এমন সিদ্ধান্তের চার মাসের মধ্যেই ফ্রান্সের মাটিতে দর্শক উপস্থিতিতে পিএসজির মাঠে ফেরা চমকপ্রদ বৈকি! শীর্ষ পাঁচ লিগের মধ্যে করোনাকালীন সময়ে পিএসজিই প্রথম দল হিসেবে দর্শকদের সামনে খেলার সুযোগ পেল।

গা-গরমের প্রীতি ম্যাচে রীতিমতো গোল উৎসব করেছেন নেইমার এমবাপ্পেরা। রোববার ফরাসি সরকার আয়োজিত প্রীতি ম্যাচে দ্বিতীয় বিভাগের দল লে হাভরেকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। হাভরের মাঠের ধারণক্ষমতা ২৫ হাজার হলেও স্বাস্থ্যবিধি মেনে মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়েছেন পাঁচ হাজার সৌভাগ্যবান দর্শক। এই ম্যাচ দিয়েই মাঠে ফিরল ফরাসি ফুটবল। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও খেলায় তার কোনো প্রভাব পড়তে দেননি নেইমাররা। নেমেই উড়িয়ে দিয়েছেন পুঁচকে প্রতিপক্ষকে।

জোড়া গোল করেছেন নেইমার, মাউরো ইকার্দি ও পাবলো সারাবিয়া। একটি করে গোল ইদ্রিসা গানা গেয়ে, কিলিয়ান এমবাপ্পে ও আর্নোদ কালিমুয়েন্দোর। দুই অর্ধে পুরো ভিন্ন দুটি দল খেলিয়েছে পিএসজি। উদ্দেশ্য ছিল দলের সবাইকে ঝালিয়ে দেখা। লিগ মৌসুম বাতিল হলেও এ মাসেই দুটি কাপ ফাইনাল রয়েছে পিএসজির। এরপর চ্যাম্পিয়ন্স লিগ। রোববারের প্রীতি ম্যাচটি ছিল তারই প্রস্তুতি পর্ব।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম