1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ভালো কাজ করলেই পাবেন পুরস্কার : স্থানীয় সরকারমন্ত্রীর

  • প্রকাশকালঃ সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৭০৫ জন পড়েছেন

ঢাকা অফিস : স্থানীয় সরকার বিভাগের অধীনস্ত দেশের সকল প্রতিষ্ঠানকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

তিনি সোমবার মন্ত্রণালয়ে নিজ কক্ষ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিটি কর্পোরেশনের বোর্ড মিটিং এ অংশগ্রহণকারী সকল কাউন্সিলরের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকতে হবে। রাস্তা ঘাট, স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তাসহ অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে, যেন মানুষ বুঝে যে এক হাজার টাকা রাজস্ব দিলে এক লক্ষ টাকার সুযোগ-সুবিধা তৈরি হবে। তাহলেই মানুষ কর দিতে উৎসাহী হবে।

মন্ত্রী আরও বলেন, আর এতে করে একদিকে যেমন এসব প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও শক্তিশালী হবে অন্যদিকে স্থানীয়ভাবে নাগরিক সেবা বৃদ্ধির মাধ্যমে সবার জন্য কল্যাণকর, সুখি ও শান্তিময় পরিবেশ তৈরি হবে।

নাগরিকদের থেকে কর আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, কর নির্ধারণ সুষম হতে হবে, কোনও পক্ষপাত যেন না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।

সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে মো. তাজুল ইসলাম বলেন, যেসব জনপ্রতিনিধি স্ব স্ব এলাকা পরিচ্ছন্ন, এডিস মশা মুক্ত, জলাবদ্ধতা নিরসন, মানুষের মৌলিক সমস্যা দূরীকরণ, সামাজিক মূল্যবোধ তৈরি ও প্রত্যাশিত কর আদায়সহ অন্যান্য সকল নাগরিক সুবিধা নিশ্চিত করবে তাদের একটি চেক লিস্ট তৈরি করে তাদেরকে পুরস্কৃত করা হবে।

সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের কাজে গতি আনতে নিজ এলাকা জোন ভিত্তিক ভাগ করে ঐ এলাকার সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কমিটি গঠন করার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, গঠিত কমিটির টিম লিডার যারা ভালো কাজ করবেন তাদেরকেও পুরস্কৃত করা হবে।

মন্ত্রী বলেন, মন্দ কাজ করলে যেমন শাস্তি পাবে তেমনি ভালো কাজ করলে পুরস্কৃত করতে হবে। তাহলে ভালো কাজ করার আগ্রহ হবে, দেশের উন্নয়নে গতি আসবে। নাগরিক সেবা বৃদ্ধি করতে কারও নির্দেশের অপেক্ষা না করে নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান জানান তিনি। নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে যেকোনও বাধার সম্মুখীন হলে তার নিরাপত্তা দিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

জনগণকে দেশের মালিক উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে জনগণের অংশগ্রহণের বিকল্প নেই।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম