1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কোভিড নিয়ে ভুল ধারণা ঠেকাবে ফেসবুক

  • প্রকাশকালঃ সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৫১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন একটি বিভাগ খোলার কথা জানিয়েছে। করোনাভাইরাস নিয়ে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমটি আগে থেকেই নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এবার করোনাভাইরাস বিষয়ে ভুল ধারণাগুলো সরাতে সম্প্রতি নতুন একটি বিভাগ খোলার ঘোষণা দিয়েছে ফেসবুক। এর আগে গ্রাহককে মাস্ক পরতে উৎসাহিত করতে নোটিফিকেশন দেয়া এবং বিভ্রান্তিকর পোস্টগুলোকে অসত্য বলে চিহ্নিত করার মতো পদক্ষেপ নিয়েছে ফেসবুক। শিগগির অ্যাপ এবং ওয়েবসাইটে ‘ফ্যাক্টস অ্যাবাউট কোভিড-১৯’ নামে নতুন এ বিভাগ দেখতে পাবেন গ্রাহক।

টুইট পোস্টে ফেসবুক বলছে, ‘মহামারী বিষয়ে সাধারণ ভুল ধারণাগুলো ভাঙবে’ এ বিভাগটি। টুইটের সঙ্গে দেয়া একটি নমুনা ছবিতে দেখা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিশ্বাসযোগ্য সূত্র হিসেবে ব্যবহার করবে ফেসবুক। ‘হাইড্রোক্সিক্লোরোকুইন রোগ নিরাময়, চিকিৎসা বা প্রতিরোধ করবে এমন কোনো প্রমাণ মেলেনি।’ -এমন সাধারণ বিবৃতির মাধ্যমে ভুল ধারণা ভাঙবে এ বিভাগ।

এর আগে ফেসবুক দাবি করেছিল, সামাজিক মাধ্যমের উচিত নয় সত্য-মিথ্যার বিচার করতে বসা। পাশাপাশি বিভ্রান্তিকর রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করতেও অস্বীকৃতি জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম