1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চাঁদপুর পৌরসভা নির্বাচন : সিদ্ধান্ত আগামীকাল

  • প্রকাশকালঃ রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩৬২ জন পড়েছেন

চাঁদপুর প্রতিনিধি : বিএনপির প্রার্থী মারা যাওয়ায় বাতিল হওয়া চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এদিন বিকেল ৩টায় নির্বাচন কমিশনের ৬৭তম সভায় এ বিষয়ে আলোচনা হবে।

ইসির উপসচিব (সংস্থাপন- ২) মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানা যায়। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ওইদিন বিকেল ৩টায় বৈঠকটি ইসির সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। বৈঠকে অন্য কমিশনাররাও উপস্থিত থাকবেন। চিঠি থেকে জানা যায়, বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন পরিচালনার জন্য আইনের খসড়া উপস্থাপন ও অনুমোদন, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য নির্বাচন এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে। বিএনপিসমর্থিত প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচন। গত ২৯ মার্চ এ নির্বাচন হওয়ার কথা ছিল। গত ১৬ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিত করে কমিশন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌরসভার সাধারণ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী গত ১৩ মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি-২০ অনুসারে মেয়র পদের নির্বাচনী কার্যক্রম বাতিল ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম