1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সানগ্লাস দিয়েই হবে ভিডিও কল

  • প্রকাশকালঃ বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৩৮৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ভিডিও কল দেয়া আরও সহজ করতে স্মার্টগ্লাস আনতে যাচ্ছে ভারতের টেলিকম অপারেটর রিলায়েন্স জিও।

গ্লাসটির নাম দেয়া হয়েছে জিও গ্লাস। এ গ্লাসের মাধ্যমে সহজেই ভিডিও কল করা যাবে। আগামী বছর নাগাদ বাজারে আসবে এ স্মার্ট সানগ্লাস। সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে, ২০২১-এ ব্যবসায়িকভাবে লঞ্চ হবে জিও গ্লাস। আবার এর দামও যথেষ্ট বেশি হবে বলেই রিপোর্টে জানানো হয়েছে।

এটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করতে হয়। দ্য মোবাইল ইন্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে, আপাতত গ্লাসের জন্য কনটেন্ট ইকোসিস্টেম ডেভেলপ করতে কাজ করা হচ্ছে। যতদিন না এটি তৈরি হয় ততদিন জিও গ্লাস আসবে না। বোসের ফ্রেম এবং স্ন্যাপচ্যাটের চশমা একসঙ্গে করলে যেরকম দেখাবে সেরকম দেখতে এ জিও গ্লাস। এ জিও গ্লাস ওজনে মাত্র ৭৫ গ্রামের মতো। জিও গ্লাসে আপনারা মাঝখানে একটি ক্যামেরা পাবেন।

এছাড়াও জিও গ্লাসে আপনারা বিল্ট-ইন স্পিকার পাচ্ছেন এবং সঙ্গে থাকছে ব্যাটারি। এ ব্যাটারি চশমার দুটি হাতলে আটকানো রয়েছে। এ জিও গ্লাস ডিভাইসে এইচডি কোয়ালিটি ভিডিও এবং সব ধরনের অডিও ফরম্যাট সাপোর্ট করে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম