1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চ্যাম্পিয়নস লিগের সেমিতে পিএসজি

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৩৩৯ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : পর্তুগালের লিসবনে এক লেগের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে আটালান্টাকে হারিয়ে ইতিহাস গড়ল পিএসজি।

অথচ খেলার শেষ মিনিট আগেও সমর্থকরা ধরেই নিয়েছিল সেমির টিকিট কাটতে যাচ্ছে আটলান্টা।

কিন্তু আটলান্টার সেই স্বপ্ন নিমিষেই গুড়িয়ে দেন মার্কিনিয়োস।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে পিএসজিকে সমতায় ফেরান তিনি।

খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেই সময়ে পিএসজির ভাগ্য খুলে দেন এরিক মাক্সিম চুপো-মোটিং।

এরিক মাক্সিমের গোলে ১৯৯৫ সালের পর দ্বিতীয়বারের মতো লিগের সেমিতে উঠল ফরাসিরা।

বুধবার রাতে ২৬তম মিনিটে আটালন্টার মিডফিল্ডার মারিও পাসালিচ লিড এনে দেন।

এর দুই মিনিট পর ২০ গজ দূর থেকে জোরালো শট নেন পিএসজি তারকা নেইমার। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তার শট।

প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি ফরাসিরা।

১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে নেমে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে পিএসজি। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে নেইমাররা।

বদলি হিসাবে নামা এমবাপ্পে ৭৩তম মিনিটে একটি প্রচেষ্টা গোলরক্ষকের পায়ে লেগে ভেস্তে যায়। ৮০তম মিনিটে শট নিতে দেরি করে আরেকটি সুবর্ণ সুযোগ হারান তিনি।

১-০ তেই খেলা শেষ হতে যাচ্ছিল। পিএসজি সমর্থকরা হয়তো ম্যাচ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। শেষ চারে ওঠার স্বপ্ন দেখছিলেন আটালান্টার সমর্থকরা।

কিন্তু শেষ মুহূর্তে সব সমীকরণ পাল্টে দেন মার্কিনিয়োস। ৯০তম মিনিটে চুপো-মোটিংয়ের ক্রস থেকে ডি-বক্সে বল পেয়ে যান তিনি। এরপর বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি ব্রাজিলিয়ান ডিফেন্ডারের।

প্রাণ ফিরে পায় পিএসজি সমর্থকরা। আর অতিরিক্ত সময়ের শেষ তিন মিনিটের ভেলকিতে স্বপ্ন ভঙ্গ হয় আটলান্টার।

তৃতীয় মিনিটে গোল করে ইতিহাস নিজের করে নেন চুপো-মোটিং।

তথ্যসূত্র: গোল ডট কম

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম