1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিমানবন্দরে প্রবাসী স্বামীকে নিয়ে ২ স্ত্রীর মারামারি !

  • প্রকাশকালঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৭৩৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : প্ররবাসী স্বামীকে নিতে শাহজালাল বিমানবন্দরে দুই স্ত্রীর মারামারি। করোনাক্রান্তিতে দেশে ফিরে দুই স্ত্রী নিয়ে বেশ বিপদেই পড়লেন কুয়েত ফেরত প্রবাসী মাইনুল। তাকে বরণ করতে দু’জনই হাজির বিমানবন্দরে।

কিন্তু কার সাথে যাবেন তিনি? এই নিয়ে দুই স্ত্রীর মাঝে শুরু হলো ঝগড়া। আর সেটি থামাতে এগিয়ে আসতে হলো বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতরা। ঘটনা আজ (১৮ আগস্ট) মঙ্গলবারে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের।

পুলিশ জানায়, কুয়েত ফেরত এক প্রবাসীকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন তার দুই স্ত্রী। একপর্যায়ে স্বামীর দখল নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে। এ ঘ’টনায় বিমানবন্দরে বেশ হট্টগোল শুরু হয়।

সাংবাদিকরা ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে সটকে পড়তে চান। কিন্তু স্ত্রীও নাছোড়বান্দা গাড়ির দরজা ধরে টানাটানি করতে থাকেন।

পরবর্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই প্রবাসী জানান, এই দুইজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অন্যজনকে তিনি পরবর্তীতে মোবাইলে বিয়ে করেছেন।

পরিস্থিতি তীব্র আকার ধারণ করলে দুই স্ত্রীসহ প্রবাসীকে সংলগ্ন থানায় নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে এ ঘটনায় হতবাক হয়ে পড়েন সবাই। বিমানবন্দরে উৎসুক জনতার জটলা সৃষ্টি হয়।

কুয়েত ফেরত প্রবাসী মাইনুলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি। ১ম স্ত্রী সানজীদা কে ২০১৪ সালে মোবাইলে বিয়ে ও কাবিন করেন। সেই স্ত্রীর একটি সন্তান রয়েছে। পারিবারিক ভাবে ২য় বিয়ে করেন ১ম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই।

২য় প্রবাসী মাইনুল এয়ারপোর্টে নামতেই দুই স্ত্রীর তাকে নিয়ে টানাটানি, পরে এয়ারপোর্ট পুলিশের সহায়তায় তাদের ৩ জনকেই থানায় নেয়া হয়। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি মিটমাটের দায়িত্ব দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম