1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লায় বিশ হাজার পিস ইয়াবাসহ আটক-৩

  • প্রকাশকালঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৪১৪ জন পড়েছেন

কুমিল্লা প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজায় অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়। কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযানটি পরিচালনা করে। আজ ১৯ আগস্ট সকাল ১০ টায় সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এ তথ্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ দাউদকান্দি টোল প্লাজায় অবস্থান নেয়। জেলা গোয়েন্দা বিভাগের অভিযানটির নেতৃত্বে দেন পুলিশ পরিদর্শক ইখতিয়ার উদ্দিন। টোল প্লাজায় অবস্থানকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি সাদা রংয়ের (চ-১৩-৭৯৬১) নোয়া মাইক্রো বাসকে থামানো হয়। এ সময় মাইক্রোবাসে তল্লাসী চালানো হয়। মাইক্রো বাসের ভেতর বিশেষ কৌশলে রাখা একটি কার্টুনে ১৫ হাজার অপর একটি শপিং ব্যাগে স্কচ টেপ মোড়ানো আরো ৫ হাজার মিলিয়ে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার উদ্ধারের পাশাপাশি ৩ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন নোয়াখালী জেলার চাটখিল থানার আবুল কালামের ছেলে মোঃ ইমাম হোসেন ওরফে আজগর তার স্ত্রী মোসাঃ সনিয়া, ইমাম হোসেনের সহযোগী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার শ্রীরামপুরের মৃত নেসার আহম্মেদের ছেলে মোঃ মাহবুব আলম (২৮)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদক ব্যবসায়ী ইমাম হোসেন ইয়াবা পাচারের জন্য তার স্ত্রী, সন্তান ও শাশুড়িকে ব্যবহার করে যেন পরিবার পরিজনের কারনে পুলিশের সন্দেহ না হয়। তবে স্পষ্ট তথ্য উপাত্ত থাকার কারনে পুলিশ মাইক্রোবাসে থেকে ইয়াবাগুলো উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আজিম-উল- আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম