1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লায় র‌্যাবের অভিযানে পরিবহনে চাঁদাবাজীর সময় ৩ জন গ্রেফতার

  • প্রকাশকালঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৪৮০ জন পড়েছেন

প্রেস বিজ্ঞপ্তি :
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৮ আগস্ট ২০২০ ইং তারিখ বিকাল বেলায় কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নানাবিধ ভয়-ভীতি দেখিয়ে ভ‚য়া রশিদের মাধ্যমে বিভিন্ন গণপরিবহনে চাঁদাবাজী করার সময় উক্ত চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা হলো ১। কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩১), ২। কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা (উত্তরপাড়া) গ্রামের মোঃ দৌলত মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৪০), ৩। কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা (মধ্যপাড়া) গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ শহিদ (৪৩)। এ সময় তাদের নিকট হতে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের নগদ ১৬,১৩০/- (ষোল হাজার একশত ত্রিশ) টাকা, চাঁদা আদায়ের ভ‚য়া রশিদ ২৫ টি এবং ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
২। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ ও এর আশপাশের বিভিন্ন রোডে ট্রাক, অটোরিক্সা (সিএনজি), লরি, নছিমন ইত্যাদি পরিবহনের ড্রাইভার, হেলপারদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে ভ‚য়া রশিদের মাধ্যমে বলপূর্বক টাকা গ্রহণ করে আসছিল বলে স্বীকার করে। গণপরিবহনে চাঁদাবাজী বন্ধ করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম