1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সম্মোহন

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭০ জন পড়েছেন

সম্মোহন -সজিবুর রহমান রাজন প্রেমময় জ্যোৎস্নায় আত্মজা তুমি এলে, বিষ মাখা সম্মোহনের বার্তা নিয়ে! এ জ্যোৎস্নায়, সেই জ্যোৎস্নায়, কত জ্যোৎস্নার কোল ঘেঁসে তুমি এলে। প্রেমিকের মনে লালসার বহ্নি-বাত্যায় নিভে গেল, তবু তুমি ছিলে অনঢ়,অবিচল। প্রেমিক সে তো চায় নি সম্মোহন, চায় নি উদ্বেলিত জ্যোৎস্নার ছোঁয়া। যে জ্যোৎস্নায় দাবানল জ্বলে,মৃতের মিছিলে অতর্কিত আহাজারি! যে জ্যোৎস্নায় কামনা �

সজিবুর রহমান রাজন  :

প্রেমময় জ্যোৎস্নায় আত্মজা তুমি এলে,

বিষ মাখা সম্মোহনের বার্তা নিয়ে!

এ জ্যোৎস্নায়, সেই জ্যোৎস্নায়,

কত জ্যোৎস্নার কোল ঘেঁসে তুমি এলে।

প্রেমিকের মনে লালসার বহ্নি-বাত্যায় নিভে গেল,

তবু তুমি ছিলে অনঢ়, অবিচল।

প্রেমিক সে তো চায় নি সম্মোহন,

চায় নি উদ্বেলিত জ্যোৎস্নার ছোঁয়া।

যে জ্যোৎস্নায় দাবানল জ্বলে, মৃতের মিছিলে অতর্কিত আহাজারি!

যে জ্যোৎস্নায় কামনা জাগায়, নপংসুর থাবায় দুহিতা নারী!

প্রেমিক চায় নি সেই জ্যোৎস্না।

যে জ্যোৎস্নায় পুকুরের জলে ভেঁসে আছে রক্তিম পদ্ম।

যে জ্যোস্নায় খোলা কেশে বাসন্তীর সুমিষ্টঘ্রাণে মুখরিত ।

যে জ্যোৎস্নায় কূজনের সুরে কাষ্ঠবনে পুষ্পের দোল৷

যে জ্যোৎস্নায় বাটীর বধূয়া ছুঁটে যায়, নগ্ন উল্লাসে ভাঁসে

সেই জ্যোৎস্না প্রেমিক চায় নি।

যে জ্যোৎস্নায় বৃষ্টির ফোঁটা নন্দিনীর স্তনে আঁচড়ে,

ক্ষণে ক্ষণে পিপাসিত, কামনায় করেছে উদগ্রীব।

কলঙ্কের কালিমায় রাঙায়ে করেছে কলুষিত।

সেই প্রেমময় জ্যোৎস্না প্রেমিক চায় নি।

কলুষিত জ্যোৎস্না নয়,তাড়নার জ্যোস্নার নয়

পবিত্র প্রেমময় জ্যোৎস্নার সম্মোহন হোক আত্মজা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম