1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নাঙ্গলকোটে চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনীর হামলায় আহত-৬

  • প্রকাশকালঃ রবিবার, ১৭ মে, ২০২০
  • ১৬৭৬ জন পড়েছেন

নাঙ্গলকোট প্রতিনিধি :  কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি চেয়রাম্যানের লাঠিয়াল বাহিনীর হামলায় অন্তত ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটে। উপজেলার হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ ভূঁইয়ার লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠে। রোববার (১৭-মে) ওই ইউপির আজিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের মুসলিমুর রহমানের ছেলে মোঃ উল্ল্যাহ স্বপন(৩৫), মোঃ নাছির (৪০), স্ত্রী বামুমতি (৫৫) , মৃত.আব্দুর রহমানের ছেলে আরবের রহমান (৪৫), তৈয়বের রহমানের ছেলে সোহেল (২৬) ও আনোয়ার হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী সাজেদা আক্তার (২৩)। স্থানীয় সূত্র জানায়, গত কয়েক ধরে হেসাখাল ইউপির আজিয়াপাড়া গ্রামে ব্যাক্তি মালিকানা একটি পুকুর থেকে মাটি কেটে বিক্রি করে আসছেন চেয়ারম্যান জালাল আহমেদ ভূঁইয়া। পুকুরে মাটি কাটতে কাটতে স্থানীয়দের বাড়ী সংলগ্ন চলে আসে। এতে পুকুর পাড়ে বসবাসরত লোকজন তাদের বাড়ী ঘর বীলিন হওয়ার আশংকায় রয়েছে। তাদের ওই বাড়ি ঘর বাঁচাতে পুকুরে মাটি কাটা অবস্থায় বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে পিটিয়ে অন্তত ৬ জনকে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জালাল আহমেদ ভূঁইয়া মুঠোফোনে বলেন, তাদের বাড়ীর পাশের পুকুরে আমার লোকজন মাটি কাটছে। এ সময় বাঁধা দিয়ে আমার লোকজনের উপর হামলা চালায়। এ বিষয়ে নাঙ্গলকোট থানার (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম