1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সদর দক্ষিণে গৃহবধু ধর্ষন মামলায় ধর্ষক মাইকেল জেলহাজতে

  • প্রকাশকালঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫১ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : 
কুমিল্লা সদর দক্ষিণে ৫ মাসের অন্ত:সত্তা গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ধর্ষক মাইকেলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। সে ভারত সীমান্তবর্তী পূর্বাঞ্চল এলাকার ধর্ষণ, মাদক,ডাকাতি, ছিনতাই সহ নানা অপকর্মের মূলহোতা বলে জানা যায়। ধর্ষক ইমাম হোসেন ইমন ওরফে মাইকেল পুলিশের হাতে গ্রেফতার হওয়ার খবরে এলাকাবাসির মাঝে স্বস্তি ফিরেছে ।
সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একবালিয়া গ্রামে অন্ত:সত্তা এক গৃহবধূকে ইমাম হোসেন ইমন ওরফে মাইকেল কৌশলে নিজ গৃহে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে হাত-পা বেঁধে নির্যাতন এবং ধর্ষণ করে। এ সময় ধর্ষকের হাত থেকে রক্ষা পেতে অন্ত:সত্তা ওই গৃহবধূ চেষ্টা করলেও শারিরিক অক্ষমতার কারণে তা সম্ভব হয়নি। পরে ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক ইমাম হোসেন পালিয়ে যায়। ধর্ষিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ অবগত হওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে ধর্ষিতার মৌখিক অভিযোগের প্রেক্ষিতেই আসামীকে গ্রেফতার করে। পরে ঘটনাস্থল পরিদর্শন এবং স্বাক্ষীদের দেয়া তথ্যের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর থানায় মামলা রেকর্ড করে। ধর্ষক ইমাম হোসেন ইমন ওরফে মাইকেল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পূর্বাঞ্চল এলাকার ধর্ষণ, মাদক, ডাকাতি, ছিনতাই, অস্ত্র বহন সহ নানা অপকর্মের মূলহোতা বলে জানায় স্থানীয়রা। মাইকেল পুলিশের হাতে গ্রেফতার হওয়ার খবরে স্বস্তি ফিরেছে এলাকাবাসির মাঝে।
গ্রেফতারকৃত ধর্ষকের দৃষ্টান্ত মূলক শান্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এবিষয়ে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, আদালতের মাধ্যমে ধর্ষককে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম