1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ছাত্রলীগকে বাংলাদেশের নেতৃত্ব দেয়ার উপযোগী হতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

  • প্রকাশকালঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৮ জন পড়েছেন
মোঃ হুমায়ুন কবির মানিক : 
স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কোনো অপশক্তি বাংলাদেশের এ অগ্রযাত্রা রুখতে পারবে না।’ সোমবার সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় নেতৃত্ব দেয়ার উপযোগী হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানিয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি একাধিকবার বাঙালী জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা করেছিলো। জননেত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনুকরণীয় উপমা হিসেবে গড়ে তুলেছেন।’ আজকের শিক্ষিত তরুণ প্রজন্মই আগামী দিনে বাংলাদেশকে মর্যাদার শিখরে নিয়ে যাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
মনোহরগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, নবগঠিত কমিটির সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল প্রমুখ।
আলোচনা শেষে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা ছাত্রলীগের অধীনস্থ সকল ইউনিয়নের নেতাকর্র্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম