1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম বাজারে কাঠ ব্যবসায়ির উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১৩১১ জন পড়েছেন

লাকসাম প্রতিনিধি :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাকসাম বাজারের এক কাঠ ব্যবসায়ি ও তার ছেলেকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাঠ ব্যবসায়ী উপজেলার আজগরা ইউপির দামবাহার গ্রামের জামাল হোসেন বাদী হয়ে লাকসাম থানায় ৩জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮সেপ্টম্বর) বিকেলে বাজার নোয়াখালী রোডের রিস্কাস্ট্যান্ডে বাদীর কাঠ দোকানে।
অভিযোগ সূত্রে জানা যায়, লাকসাম বাজারের নোয়াখালী রোডের পুরাতন রিস্কাস্ট্যান্ডে জামাল হোসেন ও অভিযুক্ত চান্দু মিয়ার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওইদিন বিকেলে মসজিদে তুচ্ছ বিষয় নিয়ে জামাল হোসেন ও চান্দু মিয়ার কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে চান্দু মিয়া লোকজন এসে জামাল হোসেনের কাঠ দোকানে ঢুকে হত্যার উদ্দেশ্যে লোহার পাইপ দিয়ে তার মাথায় ও মুখে এলোপাতাড়ি আঘাত করে। জামাল হোসেনের ছেলে মোঃ আবু রায়হান ছুটে আসলে তাকেও ব্যাপক মারধর করে।
এসময় তাদের চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে জামাল হোসেন ও তার ছেলে রায়হানকে উদ্ধার করে লাকসাম সরকারি হসপিটালে ভর্তি করে। পরে আহত জামাল হোসেন পৌরসভার গাজিমুড়া গ্রামের চান্দু মিয়া ও তার ছেলে মোঃ শাকিল, সাইমুন রহমান রকিকে বাদী করে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্ত মোঃ শাকিল বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন।
অভিযোগের বিষয়ে তদন্তকারী পুলিশ অফিসার এস.আই নাছের বলেন, অভিযোগ পত্রটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম