1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পর্যটকদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা চালু করছে থাইল্যান্ড

  • প্রকাশকালঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৫ জন পড়েছেন

পর্যটকদের জন্য আবারো খুলে গেছে থাইল্যান্ডে দীর্ঘ সময় অবস্থানের সুযোগ। দেশটির মন্ত্রীসভা পর্যটকদের জন্য ২৭০ দিনের ভিসার অনুমোদন দিয়েছে। করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল থাইল্যান্ডের পর্যটন। তবে এবার থাই সরকার আবারো খুলে দিতে চাইছে এই খাত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে জানানো হয়, থাইল্যান্ডের অর্থনীতিতে পর্যটনের ভূমিকা ব্যাপক। দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছিল দেশের অর্থনীতি। এবার অর্থনীতি পুনরুদ্ধারে তাই বিদেশি পর্যটকদে থাইল্যান্ডে প্রবেশের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।

একইসঙ্গে যেসব পর্যটক দীর্ঘদিন দেশটিতে অবস্থান করতে চান তাদের জন্যও দীর্ঘমেয়াদি ভিসার অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে থাই মন্ত্রীসভা। এতে বলা হয়েছে, পর্যটকরা ৯০ দিন করে মোট ৩ বার ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবে। এ জন্য  প্রতিবার  খরচ হবে মাত্র ৬৪ ডলার বা সাড়ে ৫ হাজার টাকা। তবে প্রথমদিকে শুধুমাত্র কম ঝুঁকিপূর্ণ   দেশ থেকেই পর্যটক আসতে পারবেন। দেশটির পর্যটন কর্তৃপক্ষের প্রধান ইউথাসাক সুপাসর্ন বলেন, আমি চাই যত দ্রুত এই সুযোগ খুলে যাক। অক্টোবর থেকেই বিদেশিদের ভিসার সুযোগ চালু হচ্ছে।
করোনা ভাইরাস মহামারির একদম প্রথম দিকেই থাইল্যান্ডে ছড়িয়ে  পড়েছিল  এ ভাইরাস। তবে দেশটির সরকার এর সংক্রমণ রোধে বেশ কিছু পদক্ষেপ নেয়। এরমধ্যে রয়েছে বিদেশীদের জন্য থাইল্যান্ড সফর নিষিদ্ধ ঘোষণা। যেসব থাই নাগরিক বিদেশে ছিলেন তাদেরকেও দেশে এনে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দেশজুড়ে বাস্তবায়ন করা হয় কঠিন লকডাউন। ফলে দ্রুতই থেমে যায় সংক্রমণ। দেশটিতে মাত্র ৩ হাজার ৪৮০ জন করোনা আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৫৮ জন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম