এম এন আরমান :
ভেবেছি হয়তো ভুলে যাব তোকে,
যদি পাড়ি দেই দুরে কোথাও।
ভেবেছি হয়তো দেখিবো না তোর হাঁটা-চলা,
যদি চোখের আড়ালে রাখি।
ভেবেছি হয়তো কাঁদিবে না এ হৃদয়,
যদি রাখি জীবনকে ব্যস্তময়।
ভেবেছি হয়তো ভালো থাকবো,
তোর দৃষ্টির অগোচরে।
তাইতো চলে গেলাম দূর প্রদেশে,
সেখানে কী ভালো থাকি?
একবার বলে যা,
ওরে আমার “বোকা পাখি”।
ভালো নেই, আমার এই মন,
তোর স্মৃতি জুড়ে ঘুরপাক খাই সারাক্ষণ।
হৃদয় ভেঙ্গে যাচ্ছে, নাহি এলাম তবু ফিরে,
তাই কি? কম্পন উঠেছে এ হৃদয়ে।
খন্ড খন্ড হয়ে মন,
ধূলিকণার নেয় উড়ে বেড়াবে চিরন্তন ?
তোকে পাওয়া আর,আগ্নেয়গিরি থেকে ফিরে আসা,
যদি হয়, একই গল্প,
তবে মহান বিধাতার প্রতি,
প্রশ্ন থাকবে আমার,
কেন দিয়েছে?
একই রক্ত মাংসে গড়া মানুষ নামক অস্তিত্ব।
প্রশ্ন থাকবে? হে মহান!
সৃষ্টিজীবের সেই মহান স্রষ্টা চিরন্তন
তোমার দরবারে
Leave a Reply