1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মনোহরগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩৫৪ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :

কুমিল্লার মনোহরগঞ্জে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর। মঙ্গলবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন দপ্তরের অধীনে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক আবুল ফজল মীর।
পরে তিনি হাসনাবাদ ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে স্থানীয় পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রাহকদের সাথে উঠান বৈঠকে উম্মুক্ত মতবিনিময় ও ঋণ বিতরণ কার্যক্রমে অংশ নেন। জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, ‘২০৪১ সালের উন্নত বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কুমিল্লা জেলা প্রশাসন নিরলস কাজ করছে।’
পরিদর্শনকালে মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, আফরোজা কুসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চেীধুরী, প্রকৌশলী আল-আমিন সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, আলমগীর হোসেন, মোস্তফা কামাল, আল-আমিন ভূঁইয়া, মাষ্টার রুহুল আমিন সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম