1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লালমাইয়ে শাহপরান হত্যা মামলার চার আসামী আটক : মিশুক উদ্ধার

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৭৯৮ জন পড়েছেন

লালমাই প্রতিনিধি :

গত ১২ সেপ্টেম্বর লালমাই থানাধীন বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগরে ডাকাতিয়া নদীর পাড়ে নিহত মিশুক গাড়ীর চালক শিশু ৪র্থ শ্রেনীর ছাত্র শাহপরান হত্যা মামলার আসামী নুর উদ্দীন নুরু, শহিদ উল্লাহ, গোলাপ হোসেন, নাছির উদ্দীনকে আটক ও মিশুক গাড়িটি তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হয়। গতকাল ১৪ অক্টোবর লালমাই থানা পুলিশের তৎপরতার ফলে ক্লুলেস এ মামলার রহস্য উদঘাটন করা হয়।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর কুমিল্লায় লালমাই উপজেলার জয়নগর ও নাগরীপাড়ার মধ্যকার ডাকাতিয়া নদীর উপর ব্রিজের পশ্চিম পাশে আনুমানিক ১৪ বছরের এক শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়, খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখে পরে লাশটি উদ্ধার করে লালমাই থানা পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, ডাকাতিয়া নদীর নাগরীপাড়া দক্ষিন পাড়া ও জয়নগর সংলগ্ন ব্রিজে পশ্চিম পাশে এক ছেলের লাশ পড়ে থাকতে দেখেছে স্থানীয় এলাকাবাসী, পরে থানায় খবর দেওয়া হলে লাশটি উদ্ধার করে লালমাই থানা পুলিশ। নিহত শাহপরান লালমাই উপজেলা ভূলইন উত্তর ইউনিয়নের বেতাগাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে।

শাহপরান হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন পিপিএম, লালমাই থানা পুলিশ এর ভারপ্রাপ্ত অফিসার জনাব মোহাম্মদ আইয়ুব, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম