1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চীন থেকে এলো নতুন ৭ বিমান

  • প্রকাশকালঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৫৩৩ জন পড়েছেন

ক্রয় চুক্তির আওতায় চীনের তৈরি অত্যাধুনিক সাতটি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান দেশে এসে পৌঁছেছে। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকরা ফেরি ফ্লাইটের মাধ্যমে সাতটি বিমান নিয়ে আজ বৃহস্পতিবার সফলভাবে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটিতে অবতরণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। তারই ধারাবাহিকতায় এ বিমানগুলো ক্রয় করে আনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিমান আনার এ মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক। বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরণের পর বিমান বাহিনীর ঐতিহ্যগত রীতি মোতাবেক সেখানে অভ্যর্থনা জানানো হয়।

এ সময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক ও অন্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে বিদ্যমান কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমানের সঙ্গে নতুন ক্রয়কৃত এই সাতটি বিমানের অন্তর্ভুক্তি বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এ বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম