1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

হঠাৎ রাজধানীতে ছয় বাসে আগুন

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৮০ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ঢাকা-১৮ আসনে উপ নির্বাচন চলার মধ্যেই রাজধানীতে অন্তত ছয়টি বাসে আগুন দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে সোয়া ২টার মধ্যে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, বংশাল, শাহবাগ, মতিঝিল, খিলগাঁও, প্রেসক্লাব ও গোলাপশাহ মাজার এলাকায় ছয়টি বাসে আগুন দেয়া হয়েছে।

তিনি বলেন, খবর পেয়ে আমাদের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিভিয়েছেন। কেউ হতাহত হননি। যেসব গাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের একটি গাড়িও আছে।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, কয়েকটি জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, এসব ঘটনা নির্বাচন কেন্দ্রিক। কারা জড়িত এ বিষয়টা পরে জানাব।

ওই এলাকাগুলোতে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ চলছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম