1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

শেয়ারিং অপশনে পরিবর্তন আনছে ফেসবুক

  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৫১১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : শেয়ারিং অপশনে পরিবর্তন আনছে ফেসবুক। বিভিন্ন সময়ে নির্বাচনসহ অন্যান্য ইস্যুতে ভুয়া তথ্য এবং যড়যন্ত্রমূলক তত্ত্ব ঠেকাতে এ ধরনের সিদ্ধান্তের কথা ভাবছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এ যোগাযোগ মাধ্যম।

নিউইয়র্ক টাইমস থেকে জানানো হয়, এই পরিবর্তনটি বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকেই শুরু হয়ে থাকতে পারে।

সংবাদ মাধ্যমটি আরো জানায় শেয়ারিং ফিচারে ফেসবুক ঠিক কী ধরনের পরিবর্তন এনেছে তা এখনও পরিষ্কার নয়। তবে বিষয়টি এমন হতে পারে যে নতুন করে আরও দু-একটি বেশি ক্লিক করতে হবে। টুইটারও এ কারণে নতুন কিছু পরিবর্তন এনেছে।

এনগেজেট জানায়, ফেসবুক যেকোনও সহিংসতার ব্যাপারে যথেষ্টই উদ্বিগ্ন এবং প্রতিষ্ঠানটি চাচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা যেন শান্ত থাকেন এই বিষয়ে। এদিকে বাজফিড নিউজ জানায়, গত কয়েক দিনে ফেসবুকে অভ্যন্তরীণ একটা সংগঠিত সহিংসতার সম্ভাবনা তৈরি হয়েছে।

ফেসবুকের একজন মুখপাত্র জানান, ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফেসবুক সাময়িক কিছু অতিরিক্ত ধাপ সংযোজন করেছে। এখন ফেসবুকের কোনও ব্যবহারকারী নির্বাচন সংক্রান্ত কোনও পোস্ট দিতে চাইলে তাদের ভোটিং ইনফরমেশন সেন্টারের দিকে নজর দিতে বলবে। এছাড়া ভোট সংক্রান্ত কিছু লাইভ ভিডিও আটকে দেবে ফেসবুক। তবে ফেসবুকের এই কর্মকাণ্ড কতদিন চলবে তা নির্দিষ্ট করে জানাননি সেই মুখপাত্র।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম