1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

করোনা ঠেকাতে মডার্নার ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর দাবী

  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৫৫ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : মার্কিন কোম্পানি মর্ডনার ভ্যাকসিন করোনাভাইরাস ঠেকাতে প্রায় ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। খবর- বিবিসির।

কিছুদিন আগে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারও দাবি করেছে তাদের ভ্যাকসিন ৯০ ভাগেরও বেশি কার্যকর। উভয় প্রতিষ্ঠানের অনুরূপ ফল বিশেষজ্ঞদের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস বাড়াচ্ছে যে ভ্যাকসিনগুলো মহামারি শেষ করতে বড় ভূমিকা রাখতে পারে।

মর্ডানা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের বড় কোনো স্বাস্থ্যঝুঁকি দেখা যায়নি। ট্রায়ালে ৩০ হাজার স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিল এবং তারা ভ্যাকসিনের ২টি ডোজ নিয়েছে। ফলাফলে দেখা গেছে, ভ্যাকসিনটি করোনা প্রতিরোধে ৯৪.৫ ভাগ কার্যকর।

জরুরি ক্ষেত্রে এই ভ্যাকসিন ব্যবহারের জন্য মর্ডানা যুক্তরাষ্ট্রের খাদ্য ও মাদক প্রশাসন থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুমোদন চাইবে বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী বছর যুক্তরাষ্ট্র এই দুই প্রতিষ্ঠান থেকে অন্তত এক শ কোটি ডোজের চেয়ে বেশি টিকা পেতে পারে। মডার্নার প্রেসিডেন্ট স্টিফেন হগ টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘আমরা এমন একটি ভ্যাকসিন পেতে যাচ্ছি, যেটি কোভিড-১৯ থামিয়ে দিতে পারে।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম