1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও মৃত্যু ৫

  • প্রকাশকালঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২০ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা :

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১ জনে।

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন, সিলেটে দুজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭০ জন।

বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৩৪ জন, সিলেটে ১৩৩ জন, বরিশালে ১১৮ জন, খুলনায় ১১৬ জন, ময়মনসিংহে ৭৯ জন, রংপুরে ৩২ জন এবং রাজশাহীতে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৮ হাজার ৯১০ জন।

এদিকে একই সময়ের মধ্যে দেশে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জনে। তাদের মধ্যে পরীক্ষায় ২৫ হাজার ৯৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম